চকলেটে বন্ধ জার্মানির রাজপথ

চকলেট গলে বন্ধ হয়ে গেছে জার্মানির স্থানীয় একটি রাস্তা। ফ্যাক্টরি থেকে ট্যাঙ্কে করে চকলেট নিয়ে যাওয়ার সময় রাস্তায় পড়ে যায় প্রায় এক টন চকলেট।
আর অল্প কিছুক্ষণের মাঝেই তা গলে যায়। ফলে বন্ধ হয়ে যায় সড়কের যান চলাচল।
এই ঘটনায় ফ্যাকটরির সবাই বেশ হতাশ। কেননা সামনেই আসছে ক্রিসমাস বা বড় দিন। এ সময় চকলেটের বেশি চাহিদা থাকে। তবে বুধবার থেকে আবার স্বাভাবিক গতিতে চলবে ফ্যাক্টরিটি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







