রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতদের অনেকের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। স্বজন হারানোর শোকে বাতাস ভারী হয়ে উঠেছে ওই অঞ্চলের কয়েকটি গ্রামের। অনেকে জানেন না প্রিয়জন বেঁচে আছে নাকি নাকি বেঁচে নেই।
ভয়াবহ আগুনে হতাহতদের অনেকের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউয়িনের বিভিন্ন গ্রামে। ভোরে ঘুম ভেঙেই কান্নার রোল পড়ে যায় হতাহতদের বাড়িতে। ঘোষকামতা গ্রামের খাসের বাড়িতে একই পরিবারের দুই ভাই মাসুদ রানা ও রাজুর মৃত্যু হয়েছে। নিহতদের এক চাচা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে নিশ্চিত হয়েছেন।
একই ইউনিয়নের বটতলির সাহাদাত হোসেন হিরা, মির্জা নগরের আনোয়ার হোসেন মঞ্জু ও নাছির উদ্দিনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে অনেকেরই সন্ধান এখনো পাননি স্বজনরা।
স্থানীয়রা জানিয়েছেন, শুধু নাটেশ্বর ইউনিয়নের কয়েকশ’ লোক ঢাকার চকবাজার ও এর আশপাশে বিভিন্ন ব্যবসায় জড়িত। যাদের অনেকেরই সাথে যোগাযোগ করা যাচ্ছে না।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:







