চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় ‘হার্ভে’র প্রভাবে টেক্সাসে ব্যাপক বন্যার আশঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
ঘূর্ণিঝড় হার্ভে-বন্যা-টেক্সাস

১৩ বছরের মধ্যে সবচেয়ে বড় ঘূর্ণিঝড় ‘হার্ভে’ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্যাপক ক্ষতি করলেও আপাতত তার চেয়ে বড় হয়ে দেখা দিয়েছে তীব্র বন্যার আশঙ্কা।

উপকূলে আঘাত হানার পর ক্যাটেগরি ফোর ঘূর্ণিঝড় হার্ভে কিছুটা দুর্বল হয়ে তীব্র মৌসুমী ঝড়ে পরিণত হয়েছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, বর্তমানে তার মূল দুশ্চিন্তা হলো, প্রচণ্ড বৃষ্টিতে টেক্সাসজুড়ে বড় রকমের বন্যা দেখা দিতে পারে।

অ্যাবট জানান, হার্ভে যে দু’টি শহরের ওপর দিয়ে বয়ে গেছে, সেই হিউস্টন এবং কর্পাস ক্রিস্টিতে ইতোমধ্যে ৫০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়ে গেছে এবং এখনো ঝড়বৃষ্টি চলছে। স্থানীয় একটি নদীর পানি এতটাই বেড়েছে যে, কর্তৃপক্ষ একটি জেলখানা থেকে পাঁচ হাজারের মতো কয়েদি নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

ভারী বৃষ্টির প্রভাবে টেক্সাসে এক প্রলয়ঙ্করী এবং প্রাণনাশী বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন কেন্দ্র ‘এনএইচসি’।

ঘূর্ণিঝড় হার্ভে-বন্যা-টেক্সাস
গ্রেগ অ্যাবট

গ্রেগ অ্যাবট বলেছেন, সপ্তাহের মাঝামাঝি ঘূর্ণিঝড় পরবর্তী ঝড় কমে যাওয়ার কথা। কিন্তু ততদিনে আরও ১০২ মিলিমিটারের মতো বৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসি জানায়, রকপোর্ট শহরে ঝড়ে একজনের মৃত্যু খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তিন লাখের মতো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। এছাড়া বন্যার পাশাপাশি ভূমিধসের ঘটনাও ঘটেছে কর্পাস ক্রিস্টি আর রকপোর্ট শহরে।

Reneta

হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে আসবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্রহ্যারিকেন হার্ভে
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা আর প্রথম সারির দল নই: জার্মান কোচ

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শুরু আমেরিকা সপ্তাহ ২০২৬

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা বাড়িয়েছে সৌদি আরব

জুন ৩০, ২০২৬

দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রের গানে ইমরান-ন্যান্সি

জুন ৩০, ২০২৬

জাপানের খেলোয়াড়কে ‘অসম্মান’ করেছেন ব্রাজিলের কুনহা

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT