পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’ সামান্য পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে এগিয়ে একই এলাকায় অবস্থান করছে।
ঘূর্ণিঝড়টি আজ বুধবার ভোর ৬টায় চট্টগ্রাম থেকে ৬শ’ ৪৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৫শ’ ৭৫ কিলোমিটার, মংলা থেকে ৬শ’ ৪০ কিলোমিটার এবং পায়রা থেকে ৫শ’ ৯০ কিলোমিটার দূরে অবস্থান করছিলো।
এটি আরও ঘণীভূত হয়ে পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে এগোতে পারে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬২ কিলোমিটার যা ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।










