চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট’র প্রস্তুতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ১৮, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এরই অংশ হিসেবে উপকূলীয় ১৩ জেলাসহ চট্টগ্রাম ও কক্সবাজার জেলা রেড ক্রিসেন্ট ইউনিটসমূহকে সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছে সোসাইটির জাতীয় সদর দপ্তর।

এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিম, ইউনিট ডিজাস্টার রেসপন্স টিমসহ সবকয়টি উপকূলীয় জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকগণ ও ইউনিট কর্মকর্তাদের।

এছাড়া ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি হিসেবে উপকূলীয় অঞ্চলের সাইক্লোন শেল্টারে সম্ভাব্য আশ্রয় নেওয়া প্রায় ৩০ হাজার লোকের জন্য খাদ্য সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সাইক্লোন শেল্টারে আসা লোকজন যেন সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলে, সেজন্য স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণসহ নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Banglabid

রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়: ঘূর্ণিঝড় আম্পান এর ক্ষতিকর প্রভাব থেকে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উপকূলীয় অঞ্চলের ২২টি সাইক্লোন শেল্টারকে সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ব্যক্তিরা যাতে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে অবস্থান করতে পারে সেজন্যও বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় ঘূর্ণিঝড়কালীন সময়ে কর্মরত বাংলাদেশ সরকার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ কর্মসূচি ‘দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি’র কর্মরত স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে উপকূলীয় ১৩ জেলার সিপিপি স্বেচ্ছাসেবকদের জন্য স্বাস্থ্য সুরক্ষা উপকরণ (হ্যান্ড স্যানটাইজার, সার্জিকাল মাস্ক, স্প্রে মেশিন, জীবাণুনাশক সাবান) দেওয়া হয়েছে।

১৮ মে সকাল ১১টায় ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে “জুম” ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং এ সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন। সোসাইটির উপমহাসচিব মো: রফিকুল ইসলাম, মো: বেলাল হোসেন পরিচালক ডিআরএম, মো: মিজানুর রহমান, পরিচালক, ডিজাস্টার রেসপন্স (ডিআর), টেকনিক্যাল অ্যাডভাইজার রেড ক্রস রেড ক্রিসেন্ট ক্লাইমেট সেন্টার, আইএফআরসি ও রেড ক্রস রেড ক্রিসেন্ট মুভমেন্ট পার্টনারের প্রতিনিধিগণ অংশ নেয়।

সভায় এ মুহূর্তে উপকূলীয় ১৩ টি জেলার মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ ৬টি জেলায় (সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালি) পূর্বাভাস ভিত্তিক (এফবিএ) কার্যক্রম পরিচালনা করা হবে। ঘূর্ণিঝড় আঘাত হানার পর উপকূলীয় অন্যান্য জেলাগুলোতেও কার্যক্রম বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও ঘূর্ণিঝড় “আম্পানে” ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য “ডিজাস্টার রেসপন্স ইমারজেন্সি ফান্ড সংগ্রহেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Reneta

উপকূলীয় ১৩ জেলায় ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলার পূর্ব প্রস্তুতি হিসেবে শেল্টারে অবস্থানরতদের তাৎক্ষণিক খাদ্য চাহিদা মেটাতে জরুরী খাবার, পানি সরবরাহের পাশাপাশি করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ (মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক সাবান) এর জন্য সংশ্লিষ্ট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে ৩৯,৫০,০০০,০০ টাকা ইতোমধ্যে পাঠানো হয়েছে। প্রথম পর্যায়ে সবেচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ৬টি জেলায় এই টাকা ব্যয় করা হবে বলে রেড ক্রিসেন্ট কৃর্তপক্ষ জানায়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন বলেন, ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

তিনি বলেন: ঘূর্ণিঝড় আম্পানে ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদ স্থানে অর্থাৎ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার পাশাপাশি তারা যেন সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান করতে পারে সেদিকটি বিশেষভাবে খেয়াল রাখা হবে। এছাড়াও আশ্রয়কেন্দ্রে প্রবেশের আগে প্রত্যেককে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, জীবাণূনাশক সাবানসহ স্বাস্থ্য সুরক্ষা উপকরণ রেড ক্রিসেন্টের পক্ষ থেকে দেওয়া হবে, যাতে তারা স্বাস্থ্য বিধি মেনে চলতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আম্পানঘূর্ণিঝড়রেড ক্রিসেন্ট সোসাইটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাপানে করোনার ধাক্কায় জিডিপি কমেছে ৩.৪%

পরবর্তী

লকডাউন খুলতেই চীনে বাড়ছে বায়ুদূষণ

পরবর্তী

লকডাউন খুলতেই চীনে বাড়ছে বায়ুদূষণ

‘আম্পান’: রোহিঙ্গা ক্যাম্পে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১০ হাজার ভলান্টিয়ার

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT