ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঝড়ে ২ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে অন্তত ৪০ জন নারী-পুরুষসহ শিশু আহত হয়।
সোমবার ভোর রাত সাড়ে তিনটায় উপজেলার ভোলাকুট ও চাতলপাড় ইউনিয়নের উপর দিয়ে ঝড়টি বয়ে যায়। দুটি ইউনিয়নের ভোলাকুট, কান্দি, বালিখোলা, দূর্গপূড়, খাগালিয়া, কাহেতুড়া, বাঘি এসব গ্রাম ক্ষতিগ্রস্ত হয়।
ঝড়ের সময় প্রচন্ড শীলাবৃষ্টির কারণে ফসলরেও ব্যাপক ক্ষতি হয়েছে। এতে বিভিন্ন গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। পূর্ব বালিখোলা প্রাথমিক বিদ্যালয় ধসে পড়ায় বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিজিৎ রায় জানান, ঝড়ে অন্তত ৪০ জন আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।







