চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঘুষ ছাড়া চাকরি হলে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াবো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ণ ০৩, জুন ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

নিয়োগ বাণিজ্য ও ঘুষের পথ সুগম করার অসৎ উদ্দেশ্যেই নার্সদের পরীক্ষা নেয়ার কথা বলা হচ্ছে বলে মনে করেন চিকিৎসক আমিনুল ইসলাম। তাই ফেসবুক স্ট্যাটাসে নার্সদের আন্দোলনে সমর্থন এই চিকিৎসক।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘ঐতিহ্যগত নার্সদের চাকুরী হয় সিনিয়রটি তথা ব্যাচ ভিত্তিক। কেউ হয়তো বছর দশেক ধরে অপেক্ষায় আছে তার পালা যখন আসবে তখন চাকুরী হবে। এবং অবশেষে তারা সেটা পায়। Better late than never!

তারা সাধারণত অর্থনৈতিকভাবে বেশ স্বচ্ছল এমন পরিবার থেকে আসেনা। তাদের প্রশিক্ষন ও শিক্ষাটাই এরকম যে তা প্রয়োগ করতে হলে হাসপাতালে সংযুক্ত থাকতে হয়। প্রাইভেট সেবা বা প্র্যাক্টিস দিয়ে রোজগারের কোন সুযোগ নেই।

এখন হঠাৎ এমন কি হলো যে পরীক্ষা দিয়ে চাকুরী পেতে হবে? আপনি লিখে রাখেন, এর পিছনে কোন সৎ উদ্দেশ্য নেই। একমাত্র উদ্দেশ্য ঘুষ বানিজ্য। এই দেশে ঘুষ ছাড়া চাকুরী হয়না। নতুন পদ্ধতিতে নার্সদেরও ঘুষ ছাড়া চাকুরী হবেনা। প্রাইমারী স্কুলে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে যে কোন সরকারী চাকুরীতে কয়েক লক্ষ টাকা ঘুষ ছাড়া কারো চাকুরী হয়েছে এমন একটা উদাহরণ যদি কেউ দিতে পারেন আমি হাফপ্যান্ট পড়ে সারা ঢাকা শহর ঘুরে বেড়াবো।

ঘুষ বানিজ্যের নিত্যনতুন পথ আবিষ্কারে আমরা বেশ মেধার পরিচয় দিচ্ছি। এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা ও ধানের শীষ মার্কার প্রবর্তনের পিছনে মুল (অথবা একমাত্র) উদ্দেশ্যই ছিল মনোনয়ন তথা মার্কা বাণিজ্যের মাধ্যমে পয়সা হাতানো।

দুর্নীতি করব- এই নিয়্যতে সর্বশেষ যে ধান্ধাটা কর্তৃপক্ষ নিয়েছে তা হলো নার্সদের চাকুরী প্রদানের ব্যাচ ভিত্তিক system টি বাতিল করে তাতে পরীক্ষা পদ্ধতি নিয়ে আসা। অন্যায়ের বিরুদ্ধে নার্সদের আন্দোলন সফল হোক’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিয়োগ বাণিজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে পাঞ্জাবে কৃষকদের র‍্যালি

জুলাই ১৪, ২০২৬

রাজধানীর ড্রেনে কী নেই? লেপ-তোশক-বালিশও উদ্ধার

জুলাই ১৪, ২০২৬

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT