চৌদ্দ গোষ্ঠির রাজত্ব’ মুখে মুখে প্রচলিত প্রবাদ। এবার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস্তবে সেই চিত্র দেখা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শহীদুর রহমান নিজের ছেলেকে নিয়োগ দিয়েছেন সবার আগে। এরপর পর্যায়ক্রমে নিয়োগ দিলেন শ্যালক, ভ্রাতুস্পুত্র ও শ্যালিকার ছেলেসহ আরো কয়েক স্বজনকে। এমন অভিযোগসহ আরো বহু অনিয়মের প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।






