চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঘুষের সহনীয় মাত্রা’ বিষয়ে বলা কথার ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৭
শিক্ষা
A A

অতীতের বিভিন্ন ঘটনা ও পরিস্থিতির উদাহরণ তুলে ধরতে গিয়েই ‘ঘুষের সহনীয় মাত্রা’ এবং ‘অফিসার চোর’-‘মন্ত্রী চোর’ মন্তব্য করেছিলেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, কয়েকটি পত্রিকা ও অনলাইন মিডিয়া খণ্ডিতভাবে বক্তব্য প্রকাশ করে বিভ্রান্তির সৃষ্টি করেছে ।

২৪ ডিসেম্বর শিক্ষাভবনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর-ডিআইএ’র এক অনুষ্ঠানে মন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে এই সংবাদ সম্মেলনে। ওই অনুষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে বক্তৃতা করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে সেই বক্তব্য গণমাধ্যমে যথাযথভাবে আসেনি বলে নিজের অবস্থান ব্যখ্যা করেন তিনি।

নুরুল ইসলাম নাহিদ বলেন: ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারে আসার পর শুরুর দিকে ডিআইএ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগে নিয়ে আসতেন শিক্ষকরা। তারা বলতেন, সহনীয় মাত্রায় ঘুষ নিলে তারা চলতে পারবেন। এই উদাহরণই তিনি দিয়েছেন সেদিন।

Banglabid

‘অনেক শিক্ষক এসে আমার কাছে কান্নাকাটি করে বলতেন, আমরা নিম্ন বেতনে চাকরি করি, এত টাকা আমরা কোথা থেকে দেবো। এক মাসের বেতন সম্পূর্ণ টাকা ঘুষ দিলে পরিবার পরিজন নিয়ে আমরা খাব কী করে? ঘুষের মাত্রা আরেকটু সহনীয় হলেও বাঁচতাম বলে তারা মন্তব্য করতেন। এটা শিক্ষকদের কথা।’

নিজেকে দুর্নীতিবাজ ও চোর আখ্যা দেয়ার ব্যাখ্যা দিয়ে শিক্ষা মন্ত্রী বলেন, ‘তারা যখন শিক্ষকদের কাছ থেকে টাকা চাইতেন, পুরা মাসের বেতন নিয়ে নিতে চাইতেন, তখন শিক্ষকরা কম দিতে চাইতেন। তখন তারা বলতেন এত কম টাকায় হবে না, ওপরেও দিতে হবে। তাতে শিক্ষক কর্মচারীরা মনে করতে বাধ্য হতো, তাদের প্রদত্ত ঘুষ শুধু পরিদর্শনকারীরা পেত না, ঊর্ধ্বতন আমলারা পায় এবং মন্ত্রী হিসেবে আমিও পাই। স্বাভাবিকভাবেই শিক্ষক কর্মচারীরা মনে করত অফিসাররা চোর, মন্ত্রীও চোর।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘অতীতে এই ছিল অবস্থাটা। মানুষের কাছে টাকাটা যখন চাইত, তখন বলত ওপরে দিতে হয়। ওপরে মানে কী? আরও বড় অফিসার, আরও বড় মন্ত্রী, তখন মানুষ বলত মন্ত্রীও খায়।’

Reneta

‘তখন মানুষ মনে করত, আমলা, অফিসার আর মন্ত্রীরাও ঘুষ খায়। আমি মন্ত্রীও ঘুষ খাই, আমি মন্ত্রীও চোর, এটা মানুষের একটা ধারণা ছিল। শিক্ষকরা আমাদেরকে এ কথা বলেছেন।’

তবে মন্ত্রী বলেন, সেদিন তিনি বিএনপি-জামায়াত জোটের আমলের উদাহরণ দিলেও ওই সরকারের নাম নেননি।

বিএনপির সমালোচনার জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আসলে তাদের সময়ই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। বিএনপি-জামায়াতের সময়, বরং তাদেরই উচিত এর ব্যাখ্যা দেয়া, তাদের কুশাসনের ফসল এটা।’

শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ভালো ব্যবহারকে অসহায়ত্ব হিসেবে দেখা হয়। ভালো সংস্কৃতিকে দুর্বলতা হিসেবে দেখার কোনো সুযোগ নেই।

পরিসংখ্যান তুলে ধরে নুরুল ইসলাম নাহিদ বলেন, বিশ্বে শিক্ষাক্ষেত্রে গড় দুর্নীতির হার ১৭ শতাংশ হলেও বাংলাদেশে ১২ শতাংশ। এটাকে শূন্যের ঘরে নামিয়ে আনার জন্য বিরামহীন কাজ করে যাওয়ার কথা জানান মন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্তর্জাতিক অঙ্গনে যা ঘটেছে, যা ঘটতে যাচ্ছে

পরবর্তী

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা ৬ জানুয়ারি

পরবর্তী

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা ৬ জানুয়ারি

Rafael Nadal of Spain

বছরের কিছু আলোচিত ঘটনার রোমাঞ্চকর মুহূর্ত

সর্বশেষ

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT