আন্তর্জাতিক

ঘুরে দাঁড়াচ্ছে চীনের অর্থনীতি

কারখানায় শ্রমিকরা উৎপাদন প্রক্রিয়ায় নিয়োজিত, চীনের অর্থনীতি পুনরুদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের একটি কারখানায় শ্রমিকরা উৎপাদন লাইনে কাজ করছেন, অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ার অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রাণঘাতী করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে শুরু করেছে চীনের অর্থনীতি। গত এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশটির প্রবৃদ্ধি ৩.২% বেড়েছে।

এ বছরে প্রথম তিন মাসে চীনের অর্থনীতিতে ব্যাপক সংকোচন হয়। ওই সময় চীনের অর্থনীতি ৬ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়েছিল, যা ছিল ১৯৯২ সালের পর সবচেয়ে খারাপ ত্রৈমাসিক অবস্থা।

বুধবার প্রকাশিত চীনের সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) এপ্রিল থেকে জুন মাসের মধ্যে আবার প্রবৃদ্ধির ধারায় ফিরে এসেছে।

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে আসলে চীনের অর্থনীতি পুনরায় চালু হয়। তখন থেকেই চীনের অর্থনীতিকে গভীর পর্যবেক্ষণ করা শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ। লকডাউন শিথিলের পাশাপাশি অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পেছনে অন্যতম অবদান রেখেছে সরকারের কর ছাড়সহ, অর্থনীতির উন্নয়নে সহায়তার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ।

তবে দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো বলছে, বছরের প্রথম ছয় মাসে গত বছরের তুলনায় অর্থনীতি ১ দশমিক ৬ শতাংশ সংকুচিত হয়েছে।

বিষয়:চীনচীনের অর্থনীতি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…