চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুমের ভেতরও তিনি শুটিংয়ে যেতে চাইতেন: বাবলু (নায়করাজের সহকারি)

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৭
বিনোদন
A A
বাবলু

বাবলু

নায়করাজ রাজ্জাক আর নেই, তা এখনো বিশ্বাস করতে পারছেন না তার কাছের মানুষজন। ব্যক্তি মানুষটি এখন আর নেই, তবে তার নানা স্মৃতি, নানা গল্প এখন তাদের নিত্য সঙ্গী। এসব স্মৃতি বেদনার, সেসব গল্প এখন কষ্টের রঙে রাঙানো। সেসব হাহাকারের গল্প চ্যানেল আই অনলাইনকে শোনালেন নায়করাজের ব্যক্তিগত সহকারি বাবলু। বললেন,

স্যার যেদিন মারা গেলেন, সেদিন আমি উত্তরার রাজলক্ষ্মী অফিসে কাজ করছিলাম। হঠাৎ সম্রাট ভাইয়ার ফোন, তাড়াতাড়ি ইউনাইটেড হাসপাতালে যেতে হবে। দেরি না করে ট্যাক্সিতে উঠে পড়ি। খুব টেনশন করছিলাম। মনে মনে নানা শঙ্কা কাজ করছিল। ওই সময় ড্রাইভারকে বললাম রেডিও চালাতে। ড্রাইভার রেডিও ছাড়ার সঙ্গে সঙ্গে শুনলাম স্যারের ছবির গান বাজছে ‘নীল আকাশের নিচে’। আমার বুক ধরফর করে উঠল। গান থামতেই উপস্থাপক বললো, স্যার আর নেই। নিজের কানকেও তখন বিশ্বাস করতে পারছিলাম না। ট্যাক্সিতে বসেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম। ড্রাইভার আড়চোখে বারবার আমার দিকে তাকাচ্ছিল।

স্যার খুব ভালো মানুষ ছিলেন। ১০ বছর ধরে তার সঙ্গে কাজ করছি। কখনো তাকে খারাপ ব্যবহার করতে দেখিনি। কখনো ভুল হলে হালকা ঝাড়ি দিতেন। একটু পরই আবার কাছে ডাকতেন। আদর করতেন। খুব বেশি ভুল করলে কখনোই বকা দিতেন না। বড়জোর ছাগল বলতেন, বা বলতেন এই ব্যাটা এটা কি করেছিস-এই বলে ঝাড়ি দিতেন।

তিনি আমাকেও তার ছেলের মতোই দেখতেন। যখন তখন বিপদে আপদে সাহায্য করতেন। আমার বাড়ির খোঁজখবর নিতেন। বাইরে কোথাও গেলে সবসময় আমাকে সঙ্গে নিতেন। মাছধরা তার শখ ছিল। তিনি পূবাইলে বা বাইরে কোথাও গেলে মাঝে মাঝে মাছ ধরতেন। তখন আমাকে মাছ ধরার বড়শি এনে দেওয়ার জন্য তাৎক্ষণিক অর্ডার করতেন।

শেষ দুই বছর ওনাকে নিয়ে হাসপাতালে দৌঁড়াতে হয়েছে বেশি। হাসপাতালে রাতে আমি তার সঙ্গে থাকতাম। যখন কিছুটা সুস্থ বোধ করতেন, তখন আমার সঙ্গে গল্প করতেন, আমার খোঁজখবর নিতেন। মাঝে মাঝে হাই পাওয়ারের অসুধ খেলে তিনি প্রলাপ বকতেন। কখনো কখনো রাত ৩-৪টার দিকে ঘুমের মাঝে তিনি কথা বলেতেন। ঘুমের ভেতরেও তিনি শুটিংয়ে যাওয়ার কথা বলতেন। আমাকে উদ্দেশ্য করে বলতেন-এই আমার সবকিছু রেডি করে দে আমি শুটিংয়ে যাব, গাড়ি বের করতে বল। এমনই শুটিং-পাগল ছিলেন তিনি।

লেখা: সুদীপ্ত সাঈদ

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংরক্ষণ করা হবে নায়করাজের শোবার ঘর

পরবর্তী

বাংলালিংকের জনসংযোগের দায়িত্বে বেঞ্চমার্ক পিআর

পরবর্তী
বাংলাদেশের প্রতিনিধিরা বেঞ্চমার্ক পিআর এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলালিংকের জনসংযোগের দায়িত্বে বেঞ্চমার্ক পিআর

অন্তঃসত্ত্বা এশার বিয়ের ছবি, পরিবার ও অতিথিদের সঙ্গে আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তঃসত্ত্বা এশার বিয়ে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT