কৌশল, কনটেন্ট ও বাস্তবায়নের মাধ্যমে বাংলালিংককে ডিজিটাল কোম্পানিতে রূপান্তরে সাহায্য করতে চুক্তিবদ্ধ হয়েছে দেশের অন্যতম প্রধান পাবলিক রিলেশনস কোম্পানি বেঞ্চমার্ক পিআর। বাংলালিংকের কৌশলগত ও কর্পোরেট কম্যুনিকেশনের দায়িত্ব পালন করবে তারা।
সম্প্রতি তাদের মধ্যে এক চুক্তি সই হয়েছে। সিইও, বাংলালিংকের সিইও এরিক আস এবং বেঞ্চমার্ক পিআরের সিইও আশরাফ কায়সার স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঞ্চমার্ক পিআরের পক্ষে পলিসি লিড এ এফ এম আসাদুজ্জামান, ফিন্যান্স ম্যানেজার অশোক কুমার দাস, কনটেন্ট ম্যানেজার কাজী শাফওয়াত জেরিন এবং বাংলালিংকের পক্ষে হেড অফ কর্পোরেট কম্যুনিকেশনস আসিফ আহমেদ ও কর্পোরেট কম্যুনিকেশন ম্যানেজার অঙ্কিত সুরেকা।








