চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরে বসে ‘নগদ’ সেবা নিতে টেলিযোগাযোগ মন্ত্রীর আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২১
তথ্যপ্রযুক্তি
A A
নগদ

করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব মেনে ঘরে থেকেই ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে প্রয়োজনীয় সকল সেবা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযো মন্ত্রী মোস্তাফা জব্বার।

গত কয়েক দিনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নামে দেশের সকল কার্যকর মোবাইল সংযোগে এ সংক্রান্ত একটি সরকারি ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠানো হয়। সেখানেই ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক এসএমএস-টি প্রচার করা হয়।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের হিসাব অনুসারে ফেব্রুয়ারির শেষে দেশে মোট কার্যকর মোবাইল সংযোগের সংখ্যা ১৭ কোটি ৩৪ লাখ, যার প্রতিটিতে ডাক বিভাগের এই এসএমএস-টি পাঠানো হয়েছে।

এসএমএস-এ বলা হয়েছে, সরকার কোভিডের বিস্তার রোধে লকডাউন দিয়েছে। এ সময়ে ঘরে থেকেই মোবাইল রিচার্জ, গ্যাস, বিদ্যুৎ, পানি, ইন্টারনেটসহ সকল পরিষেবার বিল চার্জ ফ্রি-তে পরিশোধ করুন ডাক বিভাগের সেবা ‘নগদ’-এ।

বর্তমান কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করেই ‘নগদ’ তার গ্রাহকদের জন্য ঘরে বসেই সেবা পাওয়ার নানা আয়োজন করেছে। এর মধ্যে ডিজিটাল দুনিয়ার সঙ্গে যুক্ত থাকতে মোবাইল ফোনে ‘নগদ’-এর মাধ্যমে রিচার্জে ক্যাশব্যাকসহ দারুণ সব অফার দেওয়া হয়েছে। তাছাড়া কোনো রকম খরচ ছাড়াই গ্যাস, বিদ্যুৎ, পানি ও ইন্টারনেটসহ সকল পরিষেবার বিল ফ্রি-তে পরিশোধ করার সুযোগ আছে। অন্যরা যেখানে এসব বিল পরিশোধে প্রতিবার ৫ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত চার্জ নিচ্ছে, সেখানে ‘নগদ’ বিল পে সেবা ফ্রি করেছে। কোভিড সময়ে মানুষের পাশে দাঁড়াতে – মানুষ বাঁচলে, দেশ বাঁচবে – স্লোগানকে ধারণ করে কাজ করছে ‘নগদ’।

এ ছাড়া কাগুজে টাকার ব্যবহার কমিয়ে সংক্রমণের হার যেন কমানো যায়, সেই দিক বিবেচনা করে এমএফএস-এর মাধ্যমে কোভিড টেস্টের ফি পরিশোধের ব্যবস্থা প্রথম চালু করে ‘নগদ’। যেকোনো নম্বরে অ্যাপের মাধ্যমে ফ্রি সেন্ড মানি করা সুযোগসহ সবচেয়ে কম খরচে ক্যাশ-আউটের সেবা দিয়ে আগেই বাজারে জনপ্রিয়তা পেয়েছে ‘নগদ’। বর্তমানে ‘নগদ’-এর সঙ্গে ১২ হাজার মার্চেন্ট এবং ৫০০ ই-কমার্স সংযুক্ত রয়েছে, ফলে ঘরে বসেই বাজার করাসহ নিত্যকার সকল প্রয়োজন মেটানো যাচ্ছে।

Reneta

কোভিডের সময়ে ঘরে বসেই সকল সেবা পেতে ‘নগদ’-এর আয়োজন দেখে মুগ্ধ হয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সে কারণে গ্রাহক সচেতনতা বাড়ানো এবং দেশের মানুষকে নিরাপদে রাখার চেষ্টা থেকে এমন সচেতনতামূলক এসএমএস পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, কোনো রকম খরচ ছাড়া বা নামমাত্র খরচে গ্রাহকদের আর্থিক লেনদেনের স্বাধীনতা নিশ্চিত করার যে চমৎকার উদাহরণ ‘নগদ’ তৈরি করেছে তাতে জনগণ আরো বেশি করে ডিজিটাল লেনদেন বা পেমেন্টে আগ্রহী হচ্ছে। শুরু থেকেই আমি দেখে আসছি ‘নগদ’ সব সময় মানুষের জন্য তার সেবার ডালি সাজিয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত সেবা পৌঁছে দেওয়ার এই যে উদাহরণ ‘নগদ’ তৈরি করেছে, সেটি আসলে সরকারের ডিজিটালাইজেশন প্রক্রিয়ার এক উৎকৃষ্টতম দৃষ্টান্ত। প্রযুক্তি ব্যবহার করে সেরা সেবা দেওয়া, সবচেয়ে কম খরচে লেনদেনের সুযোগ নিশ্চিতসহ নানা বিবেচনায় ‘নগদ’ এখন দেশের এক নম্বর অপারেটর। খুব অল্প সময়ে এটি ব্যবসায়িকভাবেও দেশের শীর্ষ এমএফএস অপারেটর হিসেবে প্রতিষ্ঠা পাবে বলে আমি বিশ্বাস করি।

সম্প্রতি চার কোটি গ্রাহক এবং প্রতিদিন ৪০০ কোটি টাকার লেনদেনের দুটি ল্যান্ডমার্ক অতিক্রম করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে বিশ্বের সবচেয়ে দ্রুতগতিতে বেড়ে ওঠা ‘নগদ’। ২০১৯ সালের ২৬ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে যাত্রা শুরু করা ‘নগদ’ গ্রাহক সংখ্যার বিবেচনায় এখন দেশের দ্বিতীয় বৃহত্তম এমএফএস অপারেটর।

বাণিজ্যিক সেবা শুরুর মাত্র দুই বছরের মধ্যে একটি সরকারি সেবার এমন সাফল্য চারিদিকে সাড়া ফেলেছে। চলমান কোভিডের সময়ে সরকারি নানান ভাতা, উপবৃত্তি, আর্থিক সহায়তা বিতরণে ডিজিটালাইজেশনের প্রচলন করে ভাতাভোগীর হাতে সহজেই সরকারি সহায়তা পৌঁছে দেওয়া, স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি অর্থের সাশ্রয় করার মতো গুরুত্বপূর্ণ কাজ করে প্রশংসা কুড়িয়েছে ‘নগদ’। সম্প্রতি প্রাথমিক পর্যায়ের দেড় কোটি শিক্ষার্থীর উপবৃত্তি তাদের মায়েদের ‘নগদ’ ওয়ালেটে বিতরণ করে উপবৃত্তি বিতরণে ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে প্রতিষ্ঠানটি।

‘নগদ’ অ্যাকাউন্ট খুলতে যেকোনো মোবাইল ফোন থেকে কেবল *১৬৭# ডায়াল করে পিস সেট করার সেবা গ্রাহকদের ডিজিটাল লেনদেনে আরো বেশি আকৃষ্ট করেছে। ফলে ‘নগদ’ ব্যবহার করলে সাধারণ প্রয়োজনে গ্রাহকের আর ঘর থেকে বেরোনোর প্রয়োজন পড়ছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেলিযোগাযোগ মন্ত্রীনগদমোস্তাফা জব্বার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় সীমা ৩১ ডিসেম্বর

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মাঝ আকাশে ৩ পাইলট অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্তে ব্রিটিশ এয়ারওয়েজ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে পথ আটকে দিলেন রিয়া যাদব

জুলাই ২৩, ২০২৬

মেহেরপুরের “মেহের সাগর কলার” জিআই পণ্যের স্বীকৃতিতে উচ্ছ্বসিত চাষী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT