চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরে দুই সন্তানের গলাকাটা লাশ, দড়িতে মায়ের মরদেহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫১ পূর্বাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৮
জনপদ, হবিগঞ্জ
A A

হবিগঞ্জের মাধবপুরে একটি বাড়ি থেকে ছোট্ট দুই শিশুর গলাকাটা লাশ এবং তাদের মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন; মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের মজিবুর রহমান মজিদের স্ত্রী হাদিছা বেগম (২৪), তাদের আড়াই বছর বয়সী মেয়ে মীম আক্তার এবং ৭ মাসের ছেলে মোজাহিদ মিয়া।

এলাকাবাসীর ধারণা, দাম্পত্য কলহের জেরে দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ। তবে স্বজনদের দাবি, এই তিনজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার দিকে ব্যবসায়ী মজিদের ঘরে কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজন সেখানে যান। বন্ধ ঘরে দেখতে পেয়ে ডাকাডাকি করে কোনো সাড়া না মেলায় এক পর্যায়ে তারা উঁকি দিয়ে দেখতে পান ঘরের ভেতর দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় হাদিছা বেগমের লাশ। আর বিছানায় মিমের গলাকাটা লাশ পড়ে রয়েছে।

পরে অন্য একটি তালাবদ্ধ কক্ষে ৭ মাসের মোজাহিদের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

Reneta

ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল বলেন, ‘শুক্রবার রাতে ওই গ্রামের কয়েকজন আমাকে ঘটনাটি জানায়। পরে আমি থানায় জানাই। তবে কি কারণে ঘটনা ঘটছে তা এ মুহূর্তে বলতে পারব না।’

হাদিছার স্বজনরা জানান, ২০১৪ সালে মজিদের সঙ্গে হাদিছা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না। মজিদের উগ্র মেজাজের কারণে সামান্য বিষয়েই ঝগড়াঝাটি লেগেই থাকত।

তাদের দাবি, মজিদ প্রায়ই তার স্ত্রীকে মারধোর করত। ৩ দিন আগেও মজিদ তার শাশুড়ির সামনে হাদিছাকে মারধোর করে। মজিদই হাদিছা ও তার সন্তানদের হত্যা করেছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম রাজু আহমেদ জানান, লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাজবাই করে হত্যালিড নিউজহত্যাহবিগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

জানা গেল কবে প্রকাশ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

জুন ৮, ২০২৬

মিরপুরে অজিদের বিপক্ষেও স্পোর্টিং উইকেট, যা বললেন মিরাজ

জুন ৮, ২০২৬

কাকলীকে বেঙ্গালুরু নেওয়ার প্রস্তুতি, অর্থের অনিশ্চয়তায় উদ্বিগ্ন প্রাণ

জুন ৮, ২০২৬

ডেঙ্গু চিকিৎসায় মন্ত্রণালয়কে এক লাখ আইভি স্যালাইন দিল ওষুধ শিল্প সমিতি

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT