চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরে ইঁদুর!

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
১২:৫৪ অপরাহ্ণ ১৪, মে ২০১৭
লাইফস্টাইল
A A

ঘর যতই পরিষ্কার রাখা হোক না কেন, সেখানে যদি ইঁদুর বাসা বাঁধে তবে পরিষ্কারের আর বালাই থাকবে না। জিনিসপত্র তো এলোমেলো করবেই, পাশাপাশি বাড়িতে রান্না করে রাখা খাবার খাওয়াও হয়ে পড়বে অনিরাপদ। অন্যদিকে ইঁদুর তাড়াতে কোন ঔষধও আপনি সহজে ব্যবহার করতে পারবেন না। কারণ, আপনাকে তখন স্মরণ রাখতে হবে বাড়ির ছোট বাচ্চা আর পোষা প্রাণীর কথাটিও। তাই প্রাকৃতিক উপায়েই আপনাকে এর প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। সেগুলো হলো—

মেন্থল ওয়েল

• ইঁদুরের গন্ধ শোকার ক্ষমতা ভীষণ তীব্র। ব্যবহার করুন মেন্থল ওয়েল। কারণ, মেন্থল ওয়েলের গন্ধ ইঁদুরের কাছে খুবই বিষাক্ত। এর গন্ধ পেলে ইঁদুর পালাতে বাধ্য হবে। পুরাতন কাপড় বা তুলায় ভিজিয়ে ঘরের উপযুক্ত স্থানে এটি রাখতে পারেন।

লবঙ্গ

• লবঙ্গের গন্ধ শুকলে ইঁদুর সেখানে থাকতে পারে না। তাই লবঙ্গ শুধু রান্নাঘরের বয়ামে না রেখে, তাকে উপযুক্ত সময়ে ব্যবহার করতে হবে। ঘরের চারিদিকে লবঙ্গের টুকরা ছিটিয়ে রাখুন।

গোলমরিচ

• গোলমরিচের গুড়া ইঁদুর তাড়াতে ভীষণ উপকারী। এটি গৃহে ছিটিয়ে দিলে ইঁদুর বাসা বাঁধতে পারবে না। তবে বাসার ছোট বাচ্চা এবং পোষা প্রাণীটির কথা বিবেচনায় রেখে তা সাবধানে ব্যবহার করুন।

কাটা পেঁয়াজ

• পঁচা পেয়াজের ঝাঁঝ ইঁদুর সহ্য করতে পারে না। তাই পঁচা পেয়াজ ব্যবহার করতে পারেন ইঁদুর তাড়াতে। কিন্তু এ থেকে বিষাক্ত গ্যাস সবার জন্যই বিশেষ করে পোষা প্রাণী এবং ছোট বাচ্চার জন্য বেশি ক্ষতিকর। তাই ভালো পেঁয়াজ কেটে ঘরের উপযুক্ত স্থানে রাখতে পারেন। এর ঝাঁঝেও কাজ দিবে।

খাবার সোডা

• খাবার সোডা ব্যবহার করুন ইঁদুর তাড়াতে। এটা আপনার বা পরিবারের কারও জন্য ক্ষতিকর নয়। অন্যদিকে ইঁদুরের জন্য বিরক্তিকর। ইঁদুর এর গন্ধ সইতে পারে না।

সর্বোপরি আপনি এই নিয়মগুলোকে একটানা কয়েকদিন নিয়মিতভাবে ব্যবহার করুন। ফল পাবেন। তবে যেকোনো কিছু প্রয়োগ করার আগে সাবধানতাকে গুরুত্ব দিন। ফেমিনা।

 

 

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশ মধ্যম আয়ের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে: প্রধানমন্ত্রী

পরবর্তী

Why Banani rape case is getting such attention?

পরবর্তী
রেইনট্রি ধর্ষণ

Why Banani rape case is getting such attention?

প্রধান বিচারপতি বললেন, ‘আসল রিভিউ তো আপনারটা’

সর্বশেষ

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT