ফুটবল

‘ঘরের শত্রু’ অঁরিকে শিক্ষা দিতে চায় ফ্রান্স

‘ঘরের শত্রু’ অঁরিকে শিক্ষা দিতে চায় ফ্রান্স

সুযোগ ছিল ফ্রান্সের কোচ হওয়ার। কিন্তু থিয়েরি অঁরি বেছে নিলেন কিনা বেলজিয়ামকে। অঁরির এই কাজ ফ্রান্সের অনেকেই ভালোভাবে নিতে পারছে না। তাদের মধ্যে অলিভিয়ের জিরুদ একজন। তিনি বলছেন, অঁরিকে বুঝিয়ে দিতে চান তিনি ভুলপক্ষ বেছে নিয়েছেন।

‘থিয়েরিকে প্রতিপক্ষের ডেরায় দেখাটা খুবই জ্বালাময়ী। আমি ব্যক্তিগতভাবে খুবই গর্ববোধ করবো যদি তাকে বুঝিয়ে দিতে পারি যে তিনি ভুল দল বাছাই করেছেন,’ মন্তব্য করে জিরুদ বলেন, ‘আমি চাই থিয়েরি আমি-সহ সকল ফরাসি ফুটবলারকে পরামর্শ দিক। আপনারা কিন্তু আবার মনে করে বসবেন না যে তার কাজে আমি ঈর্ষান্বিত।’

অতীতে জিরুদের খেলার ধরণ নিয়ে সমালোচনা করেছিলেন অঁরি। কিন্তু সেই সমালোচনা মাথাতেই আনছেন না চেলসিতে খেলা এ ফরোয়ার্ড। বরং বেলজিয়ামের বিপক্ষে জয়ের ক্ষুধাটা ছড়িয়ে দেওয়াকেই দায়িত্ব মানছেন ৩১ বছর বয়সী এ ফুটবলার।

‘তিনি কী বলেছেন না বলেছেন তার অনেকদিন পেরিয়ে গেছে। আমার কাজ হচ্ছে মাঠে ভাল করা, সঙ্গে ফ্রান্সের প্রতিনিধিত্ব করা। আমি চাই ফ্রান্সের প্রত্যেকের মাঝে জয়ের ক্ষুধাটা ছড়িয়ে দিতে।’

বিষয়:থিয়েরি অঁরি ফ্রান্স-বেলজিয়াম ম্যাচ বিশ্বকাপ সর্বশেষ রাশিয়া বিশ্বকাপ ২০১৮

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…