নিজেদের ঘরের মাঠে ঢাকার বিপক্ষে জিততে চিটাগংয়ের চাই ১৪৯ রান। মিলস ও নবীর মারাত্মক বোলিংয়ে ঢাকা নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৪৮ রান করে।
বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪১ রানের মাথায় ওপেনার মেহেদি মারুফের উইকেটটি হারায় ঢাকা।
ব্যক্তিগত ৩৩ রানের মাথায় আফগান বোলার মোহাম্মাদ নবীর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান এবারের বিপিএলের এই সফল ব্যাটসম্যানদের একজন।
দশম ওভারে টাইমাল মিলসের করা প্রথম বলেই আউট হয়ে যান নাসির। ব্যক্তিগত ২০ রানের মাথায় বোল্ড হয়ে যান তিনি। একই ওভারের চতুর্থ বলে ১৭ রানে ব্যাট করতে থাকা সাঙ্গাকারা পা দেন লেগ বিফোরের ফাঁদে।
এরপর দলের হাল ধরেন মোসাদ্দেক। ঢাকার পক্ষে সর্বোচ্চ ২২ বলে ৩৫ রান করেন তিনি। তার আউটের পর সাকিব (১৩) বাদে কেউ দু অঙ্কের ঘরে পৌছাতে পারে নাই।
চিটাগংয়ের পক্ষে টাইমাল মিলস ও মোহাম্মদ নবী ৩টি করে উইকেট নেন।










