চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঘটনায় জড়িত প্রতিটা লোককে কানে ধরে ঘোরানো উচিত’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ১৭, মে ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

নারায়ণগঞ্জের শ্যামল স্যারের সঙ্গে কথা হয়েছে প্রবাসী সাংবাদিক নির্ঝর মজুমদারের। সেই কথোপকথনের কিছু অংশ তার অফিসিয়াল ফেসবুকে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, স্যার প্রচণ্ড অসুস্থ, আমাকে চেনেন না দেখে প্রথমে শিক্ষক সুলভ গাম্ভীর্য প্রকাশ করলেন। অসুস্থ অবস্থায় প্রায় ২৬ মিনিট কথা বললেন আমার সাথে।

আমি উনাকে কোন প্রশ্ন করিনি। সব হারানো একজন মানুষের কাছে আসলে সাংবাদিক সুলভ কোন প্রশ্ন করা যায় না। স্যার এই বিষয়ে কারো কাছে কোন ধরণের মন্তব্য করেননি, করবেনও না। শুধু নিশ্চিত করলেন, ক্ষুদ্র কারণে উনার ব্যপারে অনেকের বিদ্বেষ। এত বড় শাস্তি তিনি পাবেন, সেটা তিনি ভাবেন নি। নিজের ক্ষোভের কথা জানালেও বিদ্বেষ প্রকাশ করেননি কারো ব্যপারে।

আমি বিদেশে থাকি শুনে একটি প্রশ্ন তিনি করেছিলেন, ‘বিশ্বের অন্য কোন দেশে সংখ্যালঘু শব্দটি ব্যবহার করা হয় না। শুধু বাংলাদেশেই কেন হয়?”। জন্মসূত্রে একজন নাগরিকের তো রাষ্ট্রের সকল সুবিধা পাওয়ার কথা, সেটা কেন হয় না, সেই প্রশ্ন তিনি রেখেছিলেন।

নির্ঝর মজুমদার আরো লিখেন, পত্রিকাতে লেখালেখি করা, বা এই ধরণের এ্যাক্টিটিভিজমের ফলাফল কি হয়, সেটা তিনি জানতে চেয়েছেন, উত্তর দিতে পারিনি। এর আগে দেশের নানান জায়গায় এই ধরণের ঘটনাতে কারো শাস্তি হয়নি, এইবারেও হবে বলে তিনি আসলে আশা করেন না, এবং উনার ধারনা যৌক্তিক।

কারো কাছে উনার কোন দাবি নেই, কোন চাওয়া নেই। খেদ প্রকাশ করলেন, এত মানুষ এত কথা বলছে, কিন্তু কেউ রাস্তায় দাঁড়িয়ে কোথাও প্রতিবাদ করছেন না দেখে। আসলেই তো, কোন প্রতিবাদ নেই। কেন?? শেষে তিনি শুধু একটি কথাই বলেছেন, যা করছি, সেটা যাতে অব্যাহত রাখি আমরা। আশীর্বাদ করেই ফোনটা রাখলেন।

(যা বললাম, সেটা কথোপকথনের সারাংশ মাত্র। আমি নিজের কোন মতামত এতে দেইনি। ব্যক্তিগত ভাবে আমার ধারনা, এই শিক্ষাগুরুর কাছে সারা দেশের করজোড়ে ক্ষমা চাওয়া উচিত। উনাকে চাকরীচ্যুত করা হয়েছে, সেখানে সসম্মানে উনাকে বহাল করার পাশাপাশি ঘটনার সাথে জড়িত প্রতিটা লোককে কানে ধরে বাংলাদেশ ঘোরানো উচিত।

Reneta

স্থানীয় মসজিদের ইমামের ভাষ্যমতে ঘটনার সময়ে তিনি মসজিদে ছিলেন না, এবং যারা মাইক ব্যবহার করেছিল, তাদের উনি চিনেন না। একই ভাষ্য অনেকেই দেখেছেন একই স্কুলের ধর্ম শিক্ষক এর কাছে। সম্পূর্ণ ব্যপারটি আগের অনেক ঘটনার মতই, সত্যতার লেশমাত্র নেই।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জশিক্ষক নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৭, ২০২৬

‘পরিস্থিতি কোন দিকে যাচ্ছে খেলোয়াড়রা আগেই জানে’

জুলাই ৭, ২০২৬

‘বেশি সময়’ না খেলাদের সুযোগ দিতে চান স্কালোনি

জুলাই ৭, ২০২৬

ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা— ‘এবার পরিবর্তন করে দেখাও’

জুলাই ৭, ২০২৬

স্কালোনির মতে বিশ্বকাপে কোন নির্দিষ্ট ‘শক্তিশালী’ দল নেই

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT