‘বাহুবালির’ জয়জয়কারের মধ্যেই রেকর্ড গড়ে চলেছে সালমান খানের ‘বাজরাঙ্গি ভাইজান’। মুক্তির মাত্র তিন দিনের মাথায় সিনেমাটি আয় করে নিয়েছে ১০২.৬ কোটি রুপি। তাতেই গ্লোবাল টপ টেনে পৌঁছে গেছে সালমান অভিনীত ছবিটি।
সালমান খান অভিনীত এটি অষ্টম চলচ্চিত্র যা শতকোটি রুপি আয়ের গৌরব অর্জন করলো। এতে সালমান সর্বাধিক শত কোটি আয় করা অভিনেতায়ও পরিণত হয়েছেন।
‘বাজরাঙ্গি ভাইজান’ মুক্তির প্রথম দিনই ২৭ কোটি ২৫ লাখ রুপি আয় করে। এরপর একদিন পার হতেই শত কোটির ক্লাবে ঢুকে যায় সিনেমাটি।
তবে ‘বাহুবালি’ তার জয়রথ ছুটিয়ে চলেছে আপন গতিতেই। ১০ জুলাই মুক্তির প্রথম দিন সিনেমাটি তুলে নেয় ৫০ কোটি রুপি। প্রথম তিনদিনে সিনেমাটির আয় দাঁড়ায় ১৫৩ কোটি রুপি।
‘বাহুবালি’ সিনেমায় অ্যাকশনের দৃশ্য






