নারী

গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-গ্লোবাল উইমেনস লিডারশিপ

নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে অবদান রাখায় ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৭ এপ্রিল অস্ট্রেলিয়াতে তাকে এই সম্মাননা দেয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে গ্লোবাল সামিট অব উইমেন-২০১৮’তে অংশ নিতে আগামী ২৬ এপ্রিল তিনদিনের সফরে অস্ট্রেলিয়া যাবেন প্রধানমন্ত্রী।

এ সময় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শিক্ষা, বাণিজ্য-বিনিয়োগ, বিদ্যুৎ-জ্বালানি, কৃষি ও নিরাপত্তাসহ নানা বিষয়ে শেখ হাসিনার আলোচনা হবে।

বিষয়:শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…