গ্র্যামির মনোনয়নে বিয়ন্সের চমক

Fashionable woman wearing a black and white patterned dress with feathered shoulders, sunglasses, and jewelry, posing against a pink background. Channel i News – চ্যানেল আই নিউজ
গ্র্যামি পুরস্কারের মনোনয়ন ঘোষণা করা হয়েছে ২৪ নভেম্বর মঙ্গলবার। ৯টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছেন বিয়ন্সে।
৬টি করে মনোনয়ন পেয়ে বিয়ন্সের পরের অবস্থানে আছেন টেইলর সুইফট, ডুয়া লিপা এবং রডি রিচ।
‘ব্ল্যাক প্যারেড’ গানের জন্য নয়টি মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। গানটি প্রকাশ পেয়েছিল ‘জুনটিন্থ’-এ। দাসত্ব থেকে মুক্তির দিনকে স্মরণ করতে অনেক আফ্রো-আমেরিকান প্রতি বছর ১৯ জুনকে ‘জুনটিন্থ’ হিসেবে পালন করে থাকেন।
২৪ বার গ্র্যামি পুরস্কার জিতেছেন বিয়ন্সে। ৭৯ বার মনোনয়ন পেয়ে সবচেয়ে বেশিবার মনোনীতদের তালিকার দ্বিতীয় স্থানে আছে এই শিল্পীর নাম।
চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ৩১ জানুয়ারি লাইভ শো-তে। ইন্ডিয়ান এক্সপ্রেস






