বিনোদন

গ্র্যামির মঞ্চে তাক লাগিয়েছেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা গ্র্যামির মঞ্চে পারফর্ম করছেন, সঙ্গীদের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিয়াঙ্কা ও তার সঙ্গীরা গ্র্যামির মঞ্চে পারফর্মের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রবিবার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছিলো সংগীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার প্রদান অনুষ্ঠান ‘গ্র্যামি’র ৬২তম আসর। আর এই আসরে উপস্থিত হয়েই সংবাদের শিরোনাম বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া!

কারণ ৬২তম গ্র্যামির রেড কার্পেটে ‘লাইমলাইট’ নাকি একাই কেড়ে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অত্যন্ত ভারতীয় শোবিজ পাতাগুলো তাই বলছে!

গ্র্যামির মঞ্চে তাক লাগিয়েছেন প্রিয়াঙ্কাএদিন জোনাস ব্রাদার্সদের সঙ্গে হাজির হলেও সবার মধ্য থেকে নজর কেড়েছেন এই ভারতীয়। তবে সেটা প্রিয়াঙ্কার বোল্ড নেকলাইন গাউনের জন্য! খোলামেলা পোশাকে আবেদনময়ী প্রিয়াঙ্কার এই রূপ তাক লাগিয়েছে হলিউড তারকাদেরও।

যদিও এমন খোলামেলা পোশাকের জন্য ইতোমধ্যেই প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে ভারতীয়দের মধ্যে ট্রোলের বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়! অভিনেত্রীর রুচি এবং পছন্দ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক ভারতীয়।

প্রিয়াঙ্কা ও তার সহকর্মী গ্র্যামি অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ অনেকে সমালোচনা করে বলছেন, প্রিয়াঙ্কা যে পোশাক পরে গ্র্যামির মতো সম্মানজনক মঞ্চে উপস্থিত হয়েছেন, সেটা ভারতীয় সংস্কৃতির জন্য অত্যন্ত খারাপ হয়েছে। পোশাক বিতর্কে অবশ্য এমন ট্রোল ইদানিং প্রায়ই হতে হচ্ছে পিসিকে!

এর আগেও বহুবার পোশাকের জন্য ভয়ঙ্কর ভাষায় আক্রমণের শিকার হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে প্রতিবারই সব ট্রোল এবং মিম সাবলীল ভাবেই সামলেছেন তিনি। এবারও তার ব্যাত্যয় ঘটবে বলে মনে করছেন তার ভক্তরা।

গ্র্যামির মঞ্চে তাক লাগিয়েছেন প্রিয়াঙ্কা৬২তম গ্র্যামির মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি নজর কেড়েছেন স্বামী নিক জোনাসও। মার্কিন পপ তারকার দুই ভাই জো জোনাস, তার স্ত্রী সোফি টার্নার, আর এক ভাই কেভিন জোনাস এবং তার বান্ধবী ড্যানিয়েলও হাজির ছিলেন গ্র্যামির মঞ্চে। প্রিয়াঙ্কার সঙ্গে সঙ্গে জোনাস পরিবারের ছবিগুলোও এখন ভাইরাল।

গ্র্যামির মঞ্চে তাক লাগিয়েছেন প্রিয়াঙ্কাসদ্য শেষ হওয়া গ্র্যামির ৬২তম পুরস্কার প্রদান অনুষ্ঠানে চমকে দিয়েছেন সদ্য কৈশোর পেরোনো ১৮ বছর বয়সী বিলি আইলিশ। সেরা নতুন শিল্পী, সেরা গান, সেরা রেকর্ড আর সেরা অ্যালবাম- সব কটিতে মনোনীত হয়েছিলেন তিনি। আর রেকর্ড গড়ে প্রতিটি বিভাগে সেরা পুরস্কার নিজের ঘরে তুলেছেন তিনি।

বিষয়:গ্র্যামি প্রিয়াঙ্কা ভারতীয় সংগীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…