বিনোদন

গ্র্যামিজয়ী ইয়ানকোভিচের চরিত্রে ড্যানিয়েল রেডক্লিফ

ড্যানিয়েল রেডক্লিফের চরিত্রে ইয়ানকোভিচের ছবি, বাংলায় সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়ানকোভিচের চরিত্রে ড্যানিয়েল রেডক্লিফের ছবি, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাঁচ বার গ্র্যামি পুরস্কার জয় করা আমেরিকান গায়ক ‘উইয়ার্ড আল’ ইয়ানকোভিচের বায়োপিকে অভিনয় করবেন ‘হ্যারি পটার’ তারকা ড্যানিয়েল রেডক্লিফ। ছবির নাম, ‘উইয়ার্ড: দ্য আল ইয়ানকোভিচ স্টোরি।’

হলিউড রিপোর্টার একটি প্রতিবেদনে জানিয়েছে, ইয়ানকোভিচের জীবনের গুরুত্বপূর্ণ বেশ কিছু অজানা অধ্যায় তুলে ধরা হবে ছবিতে। ইয়ানকোভিচের সংগীতের সঙ্গে জড়ানো, খ্যাতি পাওয়া, প্রেম, জীবনযাত্রার বেশ কিছু চিত্র তুলে ধরা হবে ছবিতে।

বায়োপিক প্রসঙ্গে জনপ্রিয় এই গায়ক বলেন, ‘ড্যানিয়েল রেডক্লিফ আমার চরিত্রে অভিনয় করবেন, আমি দারুণ আনন্দিত। আমি নিশ্চিত এই চরিত্রের জন্য তাকে ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে।’

ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন ইয়ানকোভিচ ও এরিক অ্যাপেল। ছবিটি পরিচালনা করছেন অ্যাপেল। ছবির শুটিং শুরু হবে ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলসে।

বিষয়:গ্র্যামি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…