চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রেপ্তারের এক মাস পর মুক্ত রিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ন ০৭, অক্টোবর ২০২০
বিনোদন
A A

প্রায় একমাস জেল বন্দী থাকার পর অবশেষে জামিন পেলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী।বুধবার সকালে মুম্বাই হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে। তবে তার ভাই সৌভিক চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

ভারতীয় সংবাদ বলছে, ১ লাখ টাকার বন্ডে আদালতে জামিন পেয়েছেন রিয়া। তবে জামিন পেলেও আগামি ১০ দিন থানায় হাজিরা দিতে হবে তাকে। শুধু তাই নয় থানায় জমা রাখতে হবে নিজের পাসপোর্টও। এছাড়া মুম্বাইয়ের বাইরে যেতে হলে থানা থেকে অনুমতি নিতে হবে তাকে। আর দেশের বাইরে যেতে অনুমতি নিতে হবে আদালতের।

রিয়া চক্রবর্তীর জামিনে সাময়িক স্বস্তি মিললেও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) তরফে জানানো হয়, রিয়ার জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া হবে।

জামিনের পর রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে বলেন, মাননীয় হাইকোর্টে রিয়া চক্রবর্তীর জামিন মঞ্জুর হওয়ার রায়ে আমরা আনন্দিত। সত্য ও ন্যায়বিচার বজায় রয়েছে এবং শেষপর্যন্ত তথ্যের ভিত্তিতে (আমাদের) সওয়াল গ্রহণ করেছেন বিচারপতি সারাং ভি কোতওয়াল।

এদিকে রিয়ার জামিনে বলিউড তারকাদের একাংশ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছের। যদিও বর্তমানে রিয়া বেশ বিতর্কিত হওয়ায় অনেকেই তার পক্ষ নিয়ে মুখ খুলতে নারাজ।

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদকযোগের সংশ্লিষ্টতায় গত ৮ সেপ্টেম্বর ভারতের নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গ্রেফতার করেছিল রিয়া চক্রবর্তীকে। এরপর দুই বার রিয়া জামিনের আবেদন করলেও বিশেষ আদালত তা প্রত্যাখ্যান করে। তবে শেষমেশ মঞ্জুর হয়েছে জামিনের আবেদন। 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামিনজেলবলিউডরিয়ারিয়া চক্রবর্তীসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

এপ্রিল ২০, ২০২৬

বগুড়ার পথে প্রধানমন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT