স্পোর্টস

গ্রুপ সেরার লড়াইয়ে সাবিনাদের সামনে ভারত

গ্রুপ সেরার লড়াইয়ে সাবিনাদের সামনে ভারত

সাফ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে আফগানিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

দুই দলের সেমিফাইনাল আগে নিশ্চিত হওয়া এই ম্যাচটি হবে গ্রুপ সেরার হওয়ার লড়াই। পরিসংখ্যানের হিসেবে এগিয়ে ভারতীয়রা। গেল ৬ বারের মুখোমুখিতে কখনও জয় পায়নি বাংলাদেশ নারী দল।

তবে স্বাগতিকদের রুখে দিতে কঠোর অনুশীলন করেছে অধিনায়ক সাবিনা খাতুনের দল।

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

বিষয়:সাফ সাফ নারী চ্যাম্পিয়নশিপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…