চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রীসে চলচ্চিত্র উৎসবে আনোয়ার চৌধুরীর ‘বর্ণে বিবর্ণ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৮
বিনোদন
A A

গ্রীসের ‘৫ম এরাপেত্রা আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসব’-এর ‘আন্তর্জাতিক স্বল্প ও মধ্যম দৈর্ঘ্য প্রতিযোগিতা’ বিভাগে মনোনীত হয়েছে নির্মাতা আনোয়ার চৌধুরীর ছবি ‘বর্ণে বিবর্ণ’। এমনটা জানালেন নির্মাতা নিজেই।

দ্যু সিনেমা-এর প্রযোজনায় ‘বর্ণে বিবর্ণ’ (পেল ইন দ্য কালারস) স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্রটি পরিচালনা ছাড়াও সিনেমাটোগ্রাফির কাজও করেন আনোয়ার চৌধুরী নিজেই।

গ্রীসের ক্রিট শহরে আগামী ৪-৯ আগস্ট অনুষ্ঠিত হচ্ছে ‘৫ম এরাপেত্রা আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসব’। আর এখানেই প্রতিযোগিতা বিভাগে লড়বে ‘বর্ণে বিবর্ণ’।

৭ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রের বিষয়বস্তু নিয়ে নির্মাতা বলেন, পহেলা বৈশাখে, নববর্ষ উদযাপনের উৎসবমুখর পরিবেশে রং ধরা মানুষের ভিড়ে, ফুটপাতে দেখা মিলে যায় এক দরিদ্র মুচি’র। চারপাশের রং যেন মুচি-কে ছোঁয় না, ঢাকতে পারে না তার অসহায় মলিনতাকে। তার ওপর দরিদ্র সে মুচি, যেন উটকো আর বেমানান, একসময় ফুটপাত থেকে উঠে যেতে বাধ্য হয়-এরকমই একটি ছোট্ট মানবিক গল্পকে ঘিরে পর্যবেক্ষণমূলক ও খানিকটা নিরীক্ষাধর্মী এ চলচ্চিত্রটি নির্মিত।

গ্রীসের ক্রিট শহরে অনুষ্ঠিতব্য উৎসবের ‘আন্তর্জাতিক স্বল্প ও মধ্যম দৈর্ঘ্য প্রতিযোগিতা’ বিভাগে আনোয়ার-এর চলচ্চিত্রটি সহ ১০ দেশের ১৬টি চলচ্চিত্র প্রতিযোগিতা করছে। উৎসবে ৫ আগস্ট (রবিবার) আনুষ্ঠানিক প্রদর্শনীর প্রথম দিনেই ‘বর্ণে বিবর্ণ’-এর প্রদর্শনী। এর আরও একটি প্রদর্শনী হবে ৭ আগস্ট।

বর্ণে বিবর্ণ (পেল ইন দ্য কালারস) আনোয়ার চৌধুরী নির্মিত ৬ষ্ঠ স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র। এর মধ্যে জলের শিল্পমঞ্জরী (ওয়াটার ওয়ার্কস) এবং রুদ্ধ কৈশোর (ব্যারেন ড্রিমস) প্রামাণ্য চলচ্চিত্র দু’টি পূর্বে দেশে ও দেশের বাইরে বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়।

ট্যাগ: গ্রীসলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কয়লা উধাও: তদন্ত প্রতিবেদনে নেই সাবেক কোনো ব্যবস্থাপনা পরিচালকের নাম

পরবর্তী

ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের সিদ্দিকী ও নাজমুল হুদার বৈঠক

পরবর্তী

ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের সিদ্দিকী ও নাজমুল হুদার বৈঠক

রাবিতে প্রথমবারের মতো ‘দ্বিতীয় উপ-উপাচার্য’ নিয়োগ

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT