গ্রিস সংকট নিরসনে ইউরোজোন নেতাদের সম্মতি

গ্রিসের ঋণসংকট সমাধানে তৃতীয় ‘বেইল আউট’ এর বিষয়ে ইউরোজোন নেতারা সম্মত হয়েছেন।
গ্রিসের ঋণের বিষয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে ইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক।
গ্রিসের অর্থনৈতিক সংস্কার এবং আর্থিক সহায়তার তৃতীয় বেইল আউট কর্মসূচি নিয়ে ‘ সম্পূর্ণ প্রস্তুত’ বলে সামাজিক মাধ্যম টুইটারে টুইটও করেন তিনি। তবে এখনি বেইল আউট বিষয়ে ইউরোজোন নেতৃবৃন্দের নতুন সিদ্ধান্তের বিস্তারিত জানা যায়নি। ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে ব্রাসেলসে বৈঠক করছেন ইউরোজোন নেতারা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






