গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা সহ দুই শিশু দগ্ধ

চট্টগ্রামের গরীবউল্লাহ হাউজিং সোসাইটিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা সহ দুই শিশু দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাউজিং সোসাইটির মহিউদ্দিনের বাসায় এ দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণে আহতরা হলো- তানজিলা রিয়া (৩৫), তার সন্তান তানজিন (১৩) ও হাসান (৮)।
আহতদের প্রথমে চট্টগ্রাম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মা তানজিলা রিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ এস খালেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, অগ্নিদগ্ধদের মধ্যে মায়ের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। অপর দুই জনের মধ্যে ছেলের ৩৫ শতাংশ এবং মেয়ের ১৫ শতাংশ শরীর পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্যে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






