চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে হরতাল, গাড়ি ভাঙচুর

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৯:০৯ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০১৯
বাংলাদেশ
A A
বাম জোটের হরতাল-গ্যাসের দাম

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকে সারাদেশে আজ অর্ধদিবস হরতাল চলছে। হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।

হরতালের অংশ হিসেবে ইতোমধ্যে রাজধানীর পল্টনে মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। সেখানে একটি গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে। হরতাল চলাকালে মিছিল থেকে দাবি করা হয়েছে, হরতাল পালনের সময় খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় মিছিলে হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ।

পল্টন মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করছে বাম গণতান্ত্রিক জোট। এ সময় জোটের নেতারা গ্যাসের মূল্যবৃদ্ধিসহ রাজনৈতিক নেতাদের হয়রানির প্রতিবাদ জানান।

সাধারণ মানুষের পক্ষে আন্দোলন: প্রগতিশীল ছাত্র জোট
কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তাবায়নের জন্য নয়, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সাধারণ মানুষের পক্ষ হয়ে এই হরতাল ডাকা হয়েছে বলে জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। তাদের বক্তব্য, শাহবাগে মোড়ে সড়কে অবস্থান নিয়ে সাধারণ মানুষের পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা।

প্রগতিশীল ছাত্র জোটের নেতা ফাহিম শিহাব রেজওয়ান অভিযোগ করে বলেন, অযৌক্তিকভাবে এই সরকার গ্যাসের দাম বাড়িয়েছে। গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়বে, বাড়িভাড়া বাড়বে, এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যাবে। গ্যাসের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষ আজ ভালো নেই। দেশের জনগণ ভালো নেই। সরকার অযৌক্তিকভাবে গ্যাসের দাম বৃদ্ধি করেছে।

হরতালের কারণে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে। এদিকে শাহবাগ মোড়ের চারপাশের যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট।

Reneta

হরতালের পক্ষে যে কোনো প্রকার পিকেটিং প্রতিরোধ করতে রাস্তার মোড়ে মোড়ে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি। সড়কে মহড়া দিতে দেখা গেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব)। এছাড়াও শাহবাগ মোড় ও পল্টনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে।বাম জোটের হরতাল-গ্যাসের দাম

হরতাল পালনের জন্য রোববার ভোর ৬টা থেকে রাজধানীর শাহবাগে অবস্থান নেয় বাম দলগুলোর কর্মীরা। এর ফলে শাহবাগ থেকে সায়েন্সল্যাবমুখী যানবাহনগুলো মৎস্যভবন-বাংলামোটর হয়ে হাতিরপুল রুট ব্যবহার করছে। এছাড়া ফার্মগেট থেকে শাহবাগমুখী গাড়িগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল-মৎস্যভবন রুট দিয়ে চলাচল করছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসেই এমন বিকল্প পথ ব্যবহার করতে গিয়ে ব্যাপক যানজটের মুখে পড়েছে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। রাজধানীর গুলিস্তান-সদরঘাট, পল্টন, প্রেসক্লাব, কাকরাইল, বিজয়নগর এবং মতিঝিল সড়কে পরিবহনের যানজট তৈরি হয়েছে।

রোববার ভোর থেকে রাজধানীতে গণপরিবহন চলতে দেখা যায়। যা সপ্তাহের অন্য দিনের তুলনায় কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে গণপরিবহনের সংখ্যাও বাড়তে থাকে।

এর আগে ‘জনস্বার্থ উপেক্ষা’ করে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ও সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে আগামীকাল রোববার সারাদেশে অর্ধদিবস হরতালের সমর্থনে পদযাত্রাও করে বাম গণতান্ত্রিক জোট।

দেশব্যাপী অর্ধদিবস হরতাল সফল করতে শনিবার জাতীয় প্রেস ক্লাব থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত পদযাত্রা করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তারা গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী শান্তিপূর্ণ হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এছাড়া হরতাল সফল করার জন্য বাম জোটের নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা, পাড়া মহল্লায় প্রচারাভিযান চালিয়েছেন।বাম জোটের হরতাল-গ্যাসের দাম

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গত ৩০ জুন সব ধরনের গ্যাসের দাম গড়ে ৩২.৮ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। গ্যাসের এই বাড়তি দাম ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

তখনই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রোববার আধাবেলা হরতাল ডাকে বাম গণতান্ত্রিক জোট। এই হরতালে নৈতিক সমর্থন জানায় বিএনপি। এছাড়াও এ কর্মসূচিকে গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য, খেলাফত মজলিসসহ রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্ধদিবস হরতালগ্যাসের দাম বৃদ্ধিগ্যাসের দাম বৃদ্ধি- হরতালবাম গণতান্ত্রিক জোটহরতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬

আবু সাঈদ হত্যা মামলা: সাজাপ্রাপ্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার

মে ১৬, ২০২৬

চেলসিকে হারিয়ে রেকর্ড অষ্টম এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যানসিটি

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT