আর্জেন্টিনার স্বপ্নভঙ্গের দিনে অধিনায়ক ফুটবল জাদুকর লিওনেল মেসির পরিবার গ্যালারিতে স্বাগতিক চিলির ভক্তদের দ্বারা আক্রান্ত হয়েছেন। কোপা আমেরিকার ফাইনালে রোববার স্থানীয় সময় বিকেলে চিলির বিপক্ষে ফাইনাল ম্যাচটির প্রথমার্ধে চিলির ভক্তরা মেসির পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে।
প্রথমার্ধের কিছু সময় আগে ওই নিন্দনীয় ঘটনাটি ঘটে। লা রোজার সমর্থকেরা বার্সেলোনার স্ট্রাইকার মেসির পরিবারকে কটুক্তি করা শুরু করলে এই ঘটনার জন্ম হয়। ২৮ বছর বয়সী মেসির ভাই রোদ্রিগোর প্রতিবাদ করলে চিলির এক সর্মথক তাকে আঘাত করে। সেসময় সেখানে মেসির বাবা-মা এবং আরেক ছোটো ভাই উপস্থিত ছিলেন। এর পরেই নিরাপত্তার স্বার্থে গোটা পরিবারকে টেলিভিশন কেবিনে সরিয়ে নেয়া হয়।
আর্জেন্টিনার আরেক স্ট্রাইক্রার সার্জিও আগুয়েরোর পরিবারও সেসময় চিলির সমর্থকদের ব্যঙ্গ আর কটুক্তির শিকার হন।
নির্ধারিত সময় গোলশুন্য থাকার পর চিলির কাছে ট্রাইবেকারে ৪-১ গোলে পরাজিত হয় মেসি-আগুয়েরো-হিগুয়েইন-ডিমারিয়ার তারকা বহুল আজেন্টিনা দল।







