চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোল হজমের কারণ বুঝতে ‘অক্ষম’ রালফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

‘আমরা কেন গোল হজম করেছি সেটি কিছুতেই বুঝতে পারছি না। তিনি নিজের হাত দিয়ে বল নিয়ন্ত্রণ করেছিলেন।’

মিডলসব্রোর কাছে টাইব্রেকারে হেরে এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়েছে বিদায়। প্রতিপক্ষের পাওয়া সমতাসূচক গোলের আগে ডানকান হোয়াটমোর হাত নিয়ে বল নিয়ন্ত্রণ করেছিলেন। যার পরিপ্রেক্ষিতে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানান রেড ডেভিলস কোচ রালফ র‍্যাঙ্গনিক।

প্রথমে ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি থেকে গোলের সুযোগ নষ্ট করার পাঁচ মিনিট পর জাডেন সাঞ্চোর গোলে লিড পায় ম্যানইউ। বিরতির পর ৬৪ মিনিটে সতীর্থের বাড়ানো বল আদায়ের সময় বাঁ হাতে বলের নিয়ন্ত্রণ নেন ডানকান হোয়াটমোর।

এ সময় ম্যানইউ গোলরক্ষক ডিন হেন্ডারসন রেফারির দিকে হ্যান্ডবল হয়েছে বলে ইশারা দেন। এর ফাঁকে ডি বক্সের ভেতর ডানকানের পাসে বল পেয়ে লক্ষ্যভেদ করে বসেন ম্যাট ক্রুকস। রেফারি বিস্ময়করভাবে ভিএআরের সাহায্য নেয়ার প্রয়োজনই মনে করেননি।

রালফ র‍্যাঙ্গনিকের কথার সঙ্গে সুর মিলিয়েছেন মিডলসব্রোর কোচ ক্রিস ওয়াইল্ডার, ‘আমি সরাসরি ভেবেছিলাম এটি হ্যান্ডবল। আমি ভেবেছিলাম এটি (ভিএআরে) পরীক্ষা করা হবে এবং আনন্দিত হওয়ার মতো কিছু হবে না।’

রেফারির এমন বিতর্কিত সিদ্ধান্তের পরও অবশ্য ম্যানইউ হারের জন্য নিজেদের দায়ী করতেও পারে। ২০ মিনিটের সময় ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি থেকে গোলের সুযোগ নষ্ট করা। এরপর টাইব্রেকারে আন্থনি এলাঙ্গা ডান পায়ের শটটি অনেক উঁচুতে মারা। এই দুই ভুলের খেসারত দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফএ কাপমিডলসব্রোম্যানইউরালফর‍্যাঙ্গনিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT