গোল উৎসবের ম্যাচে বায়ার্নের জয়ের রেকর্ড

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বেসিকটাসের বিপক্ষে ৫-০ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। তাদের ক্লাব ইতিহাসে দ্বিতীয়বার টানা ১৪ ম্যাচে জয়ের রেকর্ড এটি।
অন্য ম্যাচে মেসির গোলে চেলসির মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে বার্সেলোনা।
বায়ার্নের জয়ে এদিন দুটি করে গোল করেন থমাস মুলার এবং রবার্ট লেভানডস্কি। অন্য গোলটি কিংসলে কোম্যানের।
এই ম্যাচের দুই গোল মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে মুলারের গোল হল ২১টি। নকআউটে গোল করার দিক থেকে তার চেয়ে এগিয়ে কেবল রোনালদো (৫৬) এবং মেসি (৩৮)।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…








