রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন লং জাম্পে সর্বভারতীয় চ্যাম্পিয়ন বিশিষ্ট ক্রীড়াবিদ গোলাম মোস্তফাকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে প্রধানমন্ত্রী কর্তব্যরত চিকিৎসকদের কাছে গোলাম মোস্তফার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার আত্মীয়-স্বজনদের সঙ্গে কথাবার্তা বলেন।
গোলাম মোস্তফা শহীদ শেখ কামালের সহধর্মিনী সুলতানা কামালের বড় ভাই। তিনি শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছেন।
প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ড. সুরাইয়া বেগম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ড. জুলফিকার লেনিন এসময় উপস্থিত ছিলেন।










