চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলাপি বলের লড়াই: কতটা প্রস্তুত বাংলাদেশ?

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:৪৪ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ-ভারত, এখনও কেউই খেলেনি গোলাপি বলের টেস্ট। শুক্রবার কলকতায় দুই দলের খেলোয়াড়দের হতে যাচ্ছে নতুন অভিজ্ঞতা। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনসে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু দুপুর দেড়টায়।

উপমহাদেশের প্রথম দিন-রাতের টেস্টকে স্মরণীয় করে রাখতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) আনুষ্ঠানিকতার কমতি রাখছে না। ভারতীয় বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি কলকাতা রাজ্য ক্রিকেটের প্রতিনিধি হওয়ায় আয়োজন যেন রূপ নিয়েছে মহোৎসবে!

ইডেন টেস্টের উদ্বোধনী মঞ্চে আমন্ত্রিত হয়ে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২০০০ সালের নভেম্বরে ঢাকায় ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্ট খেলা ক্রিকেটাররা।

ম্যাচের আগে ইডেন হয়ে উঠেছে গোলাপিরঙা। ম্যাচ বলের রংয়ের সঙ্গে মিল রেখে জায়ান্টস্ক্রিন থেকে শুরু ব্র্যান্ডিংয়ের সবটাই সেজেছে গোলাপিতে। উৎসবের ঢেউ কলকাতা থেকে বাংলাদেশে আছড়ে পড়েছে। সেটি আরও আনন্দময় করে তুলতে পারে টাইগারদের মাঠের পারফরম্যান্স।

প্রথম টেস্টে ইনিংস ও ১৩০ রানের ব্যবধানে হারের পর এবার কৃত্রিম আলোয় নতুন চ্যালেঞ্জের সামনে পড়া বাংলাদেশ দলকে নিয়ে আশাবাদী মানুষ পাওয়া যাবে কমই! বিশেষ করে ইন্দোরে তিন দিনেই টেস্ট হারের পর।

দিবা-রাত্রির টেস্ট ঘিরে এত আয়োজন। অথচ রাখা হয়নি কোনো প্রস্তুতি ম্যাচ। আয়োজকদের এমন কাণ্ড বিস্ময়করই বটে! নিজেদের মাঠ ও পরিচিত ইডেন হওয়ায় ভারতের সমস্যা কমই। সাদা পোশাকে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স নতুন চ্যালেঞ্জে এগিয়ে রাখবে অনেকটাই। অতিথি দল হিসেবে তাই ম্যাচের আগে কিছুটা হলেও পিছিয়ে পড়ছে বাংলাদেশ।

লাল বলের দুঃখ গোলাপি বলে ভোলানো সহজ হবে না বাংলাদেশ দলের জন্য। টেস্টের অন্যতম সেরা, আত্মবিশ্বাসী, ভারসাম্যপূর্ণ একটি দলের বিপক্ষে চোটজর্জর বাংলাদেশ কৃত্রিম আলোয় গোলাপি বলের চ্যালেঞ্জ কীভাবে সামলায় সেটিই দেখার অপেক্ষা।

প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাওয়া ভারত ঘরের মাঠের নতুন চ্যালেঞ্জ নিতে নির্ভার। ঠিক উল্টো মেরুতে বাংলাদেশ। ওপেনিং জুটি (ইমরুল-সাদমান) ফ্লপ হলেও খেলানোর সুযোগ নেই তৃতীয় ওপেনার সাইফ হাসানকে। আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা এ তরুণ ব্যাটসম্যান চোটের কারণে ছিটকে গেছেন স্কোয়াড থেকেই।

প্রথম ম্যাচে দ্বাদশ খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করার সময় আঙুলে পাওয়া চোট সাইফকে ঠেলে দিয়েছে বিশ্রামের পথে। আরেক তরুণ নাঈম হাসান মাথায় বলের আঘাত পেয়েছেন ইডেনের নেটে বোলিং করার সময় ফিরতি বল থামাতে গিয়ে। এ অফস্পিনারের চোট অবশ্য গুরুতর নয়। সাকিব-তামিমবিহীন দলে ছোটখাটো চোট সমস্যাও দুঃসময়ে আত্মবিশ্বাসে চিড় ধরাতে নিয়ামক হতে পারে!

বিসিবি পরিচালক–নির্বাচকদের একটা অংশ সাবেক ক্রিকেটার। তারা দল বেধে কলকাতা চলে যাওয়ায় বিসিবি কার্যালয় অনেকটাই ফাঁকা। তবে স্টেডিয়ামে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচ (বাংলাদেশ-আফগানিস্তান) চলায় বৃহস্পতিবার মাঠ ছিল সরব। ইমার্জিং দলের দুই প্রতিনিধি সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্ত টেস্ট দলের বাইরে থাকলেও দূর থেকে মুমিনুল-মুশফিকদের জন্য জানালেন শুভকামনা। দুই ব্যাটসম্যানেরই প্রত্যাশা, নতুন অভিজ্ঞতা যেন সুখকর হয় বাংলাদেশের।

ট্যাগ: দিন-রাতের টেস্টবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোলাপি বলে ‘মনোযোগ’কেই পরীক্ষা মানছেন মুমিনুল

পরবর্তী

টোকিওতে নিষিদ্ধ রিও অলিম্পিকের সব বক্সিং রেফারি

পরবর্তী

টোকিওতে নিষিদ্ধ রিও অলিম্পিকের সব বক্সিং রেফারি

পর্যটন শিল্পের সবচেয়ে বড় সংগঠন টোয়াবের নির্বাচন ২৩ নভেম্বর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রামে আধুনিক শিক্ষার স্বপ্নে কটিয়াদিতে যাত্রা শুরু গ্রিনফিল্ড একাডেমির

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুষ নেওয়ার অভিযোগে কর্মকর্তাকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা

আগস্ট ২৯, ২০২৬

জানালার ওপারে বৃষ্টি, এপারে বন্দী শৈশব

আগস্ট ২৯, ২০২৬

বিরাট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT