চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলাপি টেস্ট: ম্যাচ শেষে ইডেন মাতাবেন রুনা লায়লা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

অপেক্ষার অবসান ঘটিয়ে গোলাপি বলে কলকাতার ইডেনে শুরু হলো ভারতের মাটিতে প্রথম দিবারাত্রির টেস্ট ক্রিকেট ম্যাচ। এই ঐতিহাসিক দিন উপলক্ষ্যে শুক্রবার পুরো গোলাপি রঙে সেজেছে কলকাতা শহর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘন্টা বাজিয়ে খেলার উদ্বোধন করেন। তবে উদ্বোধনী অনুষ্ঠানের মূল আয়োজন থাকছে সন্ধ্যার পর।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার গোলাপি বলে টেস্ট ম্যাচ শুরুর এই ঐতিহাসিক মুহূর্ত স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী। সেই আনন্দ উদযাপনে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানেরও। যেখানে পারফর্ম করবেন দু দেশের শিল্পীরাই। তার আমন্ত্রণেই বৃহস্পতিবার কলকাতায় পৌঁছেছেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা।

খেলার প্রথম ব্রেকে বেলা সাড়ে ৩টায় ভারতীয় ক্রিকেটের পাঁচ নক্ষত্র—শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণ আর অনিল কুম্বলেকে নিয়ে মাঠে চ্যাট শো হবে। দ্বিতীয় ব্রেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়কদের গাড়ি করে ইডেন প্রদক্ষিণ করানো হবে। থাকবেন ক্রীড়া জগতের অন্য নক্ষত্ররাও। প্রথম দিনের খেলা শেষে ইডেন মাতাবেন রুনা লায়লা।

সৌরভ গাঙ্গুলী নিজে ফোন করে রুনা লায়লাকে ইডেনের এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপনে আমন্ত্রণ জানান। তাকে অনুরোধ করেন এদিন পারফর্ম করতে। না করতে পারেননি রুনা লায়লা। কলকাতা টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে রুনা লায়লার জানিয়েছেন তিনি এই অনুষ্ঠানে কী পরিবেশন করবেন। জানিয়েছেন, সাধের লাউ, বন্ধু তিন দিন, দামাদম মস্তি কালান্দর এগুলোতো গাইবেনই। এছাড়াও থাকবে আরও নানা গান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইডেনগোলাপি টেস্টমমতালিড বিনোদনশেখ হাসিনাসৌরভসৌরভ গাঙ্গুলী
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT