চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলরক্ষক হয়ে গোল দিলেন আরেকজনকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৯ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি ছিলেন না, তৃতীয় বিভাগের দল কোর্নিয়ার বিপক্ষে দুই পেনাল্টি পেয়ে একটিও কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী ম্যাচে গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে পেনাল্টি নিতে যদি পাঠিয়ে দেয় বার্সা, তাতে চমকের কিছু থাকবে না। অন্তত সুযোগ কীভাবে কাজে লাগাতে হয় সেটা লা লিগার আরেক দল এইবারের কাছ থেকে শিখতে পারে মেসিবিহীন বার্সা!

বৃহস্পতিবার রাতে আক্ষরিক অর্থেই চমকে দিয়েছে লা লিগার পয়েন্ট টেবিলের ১৫তম দল এইবার। লিগে নিজ মাঠে টেবিলের শীর্ষ দল অ্যাটলেটিকো মাদ্রিদকে আতিথ্য দিয়েছিল তারা। ম্যাচের শুরুর দিকে পেয়ে বসে পেনাল্টিও।

যারা ম্যাচে চোখ রাখছিলেন হয়ত চমকে গেছেন তখন। কারণ দলে একাধিক প্রতিষ্ঠিত ফরোয়ার্ড-মিডফিল্ডার থাকা সত্ত্বেও শট নিতে এগিয়ে এলেন মার্কো দিমিত্রোভিচ, যিনি কিনা এইবারের গোলরক্ষক!

গোলরক্ষক হলেও নিশানাভেদে যে সার্বিয়ান দিমিত্রোভিচ নির্ভুল, সেটা ম্যাচের ১২ মিনিটে বুঝিয়ে দিয়েছেন। ১২ গজ দূর থেকে নেয়া তার স্পটকিক ঠেকাতে পারেননি অ্যাটলেটিকো ও বর্তমান ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক ইয়ান ওব্লাক। আসলে ঠেকাবেন কী, ধাঁধায় পড়ে ওব্লাক ঝাঁপান বামে আর সুযোগ সন্ধানী দিমিত্রোভিচ বল জালে জড়ান ডান প্রান্ত দিয়ে।

এই গোল দিয়ে লা লিগায় এক অভিজাত গোলরক্ষকদের তালিকায় জায়গা পেয়েছেন দিমিত্রোভিচ। শতবর্ষী লা লিগায় ২৮ বছর দিমিত্রোভিচ মাত্র সপ্তম গোলরক্ষক যারা কিনা অন্যের জালে বল জড়ানোর অসামান্য কৃতিত্বের ইতিহাস গড়েছেন।

দিমিত্রোভিচের পেনাল্টি দেখে যেমন অবাক হচ্ছেন অনেকে, তেমনি চলছে ঠাট্টা-টিপন্নিও। এক ভক্ত যেমন লিভারপুল আর রিয়াল মাদ্রিদকে খোঁচা মেরে টুইটারে লিখেছেন, ২০২১ সালে লিভারপুল আর এডেন হ্যাজার্ডের চেয়েও বেশি গোল করেছেন এই সার্বিয়ান গোলরক্ষক!

Reneta

অবশ্য হুট করেই যে পেনাল্টি নিতে এসেছেন দিমিত্রোভিচ সেটাও নয়। এইবার কোচ হোসে লুইস মেন্ডিবার ম্যাচ শেষে জানিয়েছেন, অনুশীলনে অন্যসবার চেয়ে স্পট কিকে ভালো বলেই শট নিতে দেয়া হয়েছে দিমিত্রোভিচকে।

‘সবাই হাল ছেড়ে দিলেও যতক্ষণ পর্যন্ত ব্যর্থ না হয় ততক্ষণ দিমিত্রোভিচ শট নিতেই থাকে। সবাই পাঁচটা করে শট নেয়, যদি তারা ব্যর্থ হয় তাহলে আমরা খেলোয়াড় পাল্টে ফেলি, এটাই আইন। আমাদের দিমিত্রোভিচের উপর ভরসা ছিল। কারণ অনুশীলনে সে দারুণ শট নেয়।’

শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত লিডটা ধরে রাখতে পারেনি এইবার, হেরেছে ম্যাচও। নিজে যেমন স্পটকিকে গোল পেলেও লুইস সুয়ারেজকে ঠেকাতে পারেননি দিমিত্রোভিচ। উরুগুয়ে তারকার জোড়া গোলে ম্যাচটা ২-১এ জিতে নেয় অ্যাটলেটিকো।

ম্যাচের ৪০ মিনিটে সমতা ফেরানোর পর ৮৯ মিনিটে স্পটকিকে পানেনকা শটে এইবার গোলরক্ষককে পরাজিত করেন সুয়ারেজ। জোড়া গোলে বন্ধু লিওনেল মেসির সঙ্গে লা লিগার মৌসুমে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় উঠে এসেছেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদএইবারলা লিগা ২০২০-২১লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মে ২৩, ২০২৬

ভাঙা আঙুল নিয়ে আর্জেন্টিনার হয়ে কি খেলতে পারবেন মার্টিনেজ

মে ২৩, ২০২৬

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কেভিন ওয়ার্শ

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT