চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলকিপারের নড়াচড়া স্টাডি করেই ফ্রি-কিকে ভয়ঙ্কর মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ফ্রি-কিক থেকে ক্যারিয়ারে ৫২টি গোল করে ফেলেছেন লিও মেসি। গত মৌসুমে লা লিগায় ৪১টা ফ্রি-কিক নিয়ে গোল করেছিলেন ৬টিতে। আর এ বার ১২টার মধ্যে চারটিতে গোল করে ফেলেছেন। উন্নতি চোখে লাগার মতো!

কীভাবে সম্ভব হল এই উন্নতি? মেসি জানিয়েছেন, গোলকিপারদের গতিবিধি ফলো করেই সফল তিনি। লা লিগার অফিসিয়াল ওয়েবসাইটে সাক্ষাতকার দিতে গিয়ে মেসির মন্তব্য, ‘আমি ফ্রি-কিক আরও বেশি করে স্টাডি করতে শুরু করি। খেয়াল করতাম গোলকিপার কী করে মুভ করে। দেখতাম, বল মারার আগেই গোলকিপার মুভ করে কি না। তার সঙ্গে দেখতাম, কোথায় ওয়াল তৈরি করছে। অথবা, ওয়াল অনুযায়ী নিজে মুভ করছে কি না।’

সঙ্গে মেসি জুড়েন, ‘সত্যিটা হল সব কিছুই হল পরিশ্রম এবং ট্রেনিং। আমি আরও বেশি ট্রেনিং করেই নিজেকে উন্নত করছি।’

ফ্রি-কিকে উন্নতি করার পাশাপাশি গোলের খিদেও যেন বেড়ে গেছে আর্জেন্টাইন তারকার। লা লিগায় তেলমো জারার সর্বোচ্চ ২৫১ গোলের রেকর্ড মেসি ভেঙে দিয়েছিলেন ২০১৪ সালেই। এখন তিনি ৪৩২ গোলে দাঁড়িয়ে। যে সংখ্যাটা আরও বাড়ছে। লা লিগার টপ স্কোরারের আসনে বসে থাকা দারুণ উপভোগ করেন মেসি। তার কথায়, ‘লা লিগায় টপ স্কোরার হওয়া আমার কাছে স্পেশ্যাল। আমার যেসব রেকর্ড আছে তার মধ্যে অন্যতম ভালো এই ব্যাপারটা।’

কিন্তু বার্সেলোনায় সিনিয়র ক্যারিয়ারে এক সময় গোলের জন্য বেশ পরিশ্রম করতে হয়েছিল তাকে। সেভাবে গোল পাচ্ছিলেন না। সেই সময় সিনিয়র হিসেবে বার্সেলোনায় ছিলেন স্যামুয়েল ইতোও। ক্যামেরুনিয়ান তারকার কথা এখনো মনে রেখেছেন এলএম টেন।

তাকে নিয়ে মেসির বক্তব্য, ‘আমার মনে আছে, অনেকবার ইতো আমাকে বলেছিল- যে দিন তুমি গোল করতে শুরু করবে, সে দিনের পর দেখো…। এরপর যে দিন প্রথম গোল করলাম, তারপর থেকে অনেক গোল হতে থাকল। আর আমি গোল করা নিয়ে ফোকাস্‌ড থাকতাম না। বরং বেশি খেয়াল রাখতাম দলের খেলার দিকে।’

Reneta

দলের খেলার আরও উন্নতি করতে গিয়েই মেসি গোলের সংখ্যা বাড়িয়ে ফেলেছেন। নতুন বছরে মেসি আরও গোলের আশায়। তার ভক্তরাও।

মেসি যখন এসব কথা বলছেন, তখন দেখা যাচ্ছে বার্সেলোনার সঙ্গে নেইমার তার সম্পর্ক শেষ না হওয়া সোপ-অপেরা। ব্রাজিলিয়ান এবং তার সাবেক সতীর্থদের মধ্যে নাটক হোক বা প্রেমের কোনো অভিব্যক্তি, তা নিয়ে প্রতিদিনই একটি নতুন পর্ব লেখা হচ্ছে।

লুইস সুয়ারেজের সঙ্গে তার সঙ্গী সোফিয়া বালবির প্রতিশ্রুতি চুক্তির নবায়ন অনুষ্ঠানে আবার এক হওয়ার সুযোগ পান নেইমার। সুযোগটা মোটেও মিস করেননি তিনি। সঙ্গে যোগ দেন মেসিও। সে জন্য আবার উরুগুয়েতে গিয়েছিলেন নেইমার। তার বার্সেলোনায় ফেরা নিয়ে ঝামেলা চললেও সেটা মোটেও বন্ধুত্বের মিলনে বাধা হতে পারছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারবার্সেলোনামেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

সেসময় চোখে চোখ রেখে রেফারিকে যা বলেছেন মেসি

জুলাই ১২, ২০২৬

ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিতে

জুলাই ১২, ২০২৬
ছবি: আল জাজিরা।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT