চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জকে বিভাগ করা হলে নাম হবে ‘মধুমতি বিভাগ’: পরিকল্পনামন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

ভবিষ্যতে গোপালগঞ্জকে বিভাগ ঘোষণা করা হলে সেই বিভাগের নাম ‘মধুমতি বিভাগ’ হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পাশের জেলাগুলোর মধ্যে দ্বন্দ্ব নিরসনে এটা প্রধামন্ত্রীর মনোভাব বলেও জানিয়েছেন তিনি।

রোববার রাজধানীর আগারগাঁয়ে পিকেএসএফ অডিটোরিয়ামে এক সেমিনারে পরিকল্পনামন্ত্রী এ কথা জানান।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ‘পিপলস ভয়েস: স্ট্রেংদেনিং এসডিজি ইমপ্লিমেন্টেশন ইন বাংলাদেশ’ নামে একটি প্লাটফর্ম গঠন করেছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এর উদ্বোধন উপলক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়।

Banglabid

পরিকল্পনামন্ত্রী বলেন, ভবিষ্যতে যদি গোপালগঞ্জকে বিভাগ ঘোষণার উদ্যোগ নেওয়া হয়, সেটির নাম গোপালগঞ্জ করা হবে না। বিভাগের নাম হবে ‘মধুমতি’। এটাও প্রধানমন্ত্রীর ইচ্ছা। তিনিই এই নাম দিয়েছেন। ভবিষ্যতে যত বিভাগ ঘোষণা দেওয়া হবে, তা ওই জেলার নামে হবে না। হবে অন্য কোনো নামে। আর এটা করা হচ্ছে পাশের জেলাগুলোর মধ্যে দ্বন্দ্ব নিরসনে। এটা প্রধামন্ত্রীর মনোভাব।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে তিনি বলেন, যেসব দেশের কারণে জলবায়ু দূষণ হচ্ছে তাদের উদ্যোগেই এর সমাধান করতে হবে। কারণ নিম্ন ও মধ্যম আয়ের দেশের পক্ষ্যে এই কঠিন কাজ সমাধান সম্বব নয়।

টেকসই উন্নয়ন অর্জন বা এসডিজি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এসডিজি অর্জনের ১৭টি গোলের মধ্যে ১৩ নং গোল অর্থাৎ জলবায়ু দূষণ মোকাবেলা ছাড়া বাকি সবগুলো গোল ২০৩০ সালের মধ্যেই অর্জন করার সম্ভব হবে। কারণ এই লক্ষ্যে অর্জনে সব ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Reneta

নিজের ব্যক্তিগত জীবনের উদাহরন টেনে পরিকল্পনামন্ত্রী বলেন, আমি ছিলাম গরীবদের মধ্যেও গরীব। অর্থাৎ গরীবদের লিডার। বেতন দিতে না পারায় স্কুলে তিনবার আমার নাম কেটে দেওয়া হয়েছে। প্রতিবেশিরাই আমার ফরম ফিলাপের টাকা দিয়েছে। কিন্তু সেই আমি আজ মন্ত্রী। অতএব ইচ্ছা করলে সব কিছুই করা সম্ভব। তাই আমরাও এসডিজি অর্জন করতে পারবো। আমি মনে করি এলডিজি অর্জনের চেয়ে এসডিজি অর্জন করা সহজ হবে।

সেমিনারে পিকেএসএফের সভাপতি ড. খলীকুজ্জামান বলেন, এসডিজি অর্জন করতে হলে দলিত জনগোষ্ঠি, হাওরবাসী, চরবাসীসহ নিম্ন আয়ের মানুষদের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করতে হবে। আর এসব বাস্তবায়ন করতে পারলে এসডিজি বাস্তবায়ন করা সম্ভব। সরকারের এই এসডিজি বাস্তবায়নে পিকেএসএফ এই প্লাটফর্ম গঠন করেছে।

সেমিনারে উপস্থিত খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) মো. আবুল কালাম আজাদ, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

যানবাহন না থাকায় খাগড়াছড়িতে পুলিশের কাজ ব্যাহত

পরবর্তী

বিকালের ডাকে আর চিঠি আসবে না

পরবর্তী
বনশ্রী সেনগুপ্ত

বিকালের ডাকে আর চিঠি আসবে না

নিজেদের রেকর্ড ভাঙলো দক্ষিণ আফ্রিকা

সর্বশেষ

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
ছবি: বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর পরিচালক এম. হুমায়ুন কবির।

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার জীবনের শ্রেষ্ঠ আদর্শ’

আগস্ট ২০, ২০২৬

অস্কারের জন্য বাংলাদেশের ছবি আহ্বান, মানতে হবে যেসব শর্ত

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলিদের হামলায় পশ্চিম তীরে বাড়ছে ফিলিস্তিনি বাস্তুচ্যুতি: এইচআরডব্লিউ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT