গোপন মিশনের মাধ্যমে সংঘর্ষ কবলিত ইয়েমেন থেকে ১৯ ইহুদিকে ইসরাইলে নিয়ে গেছে ‘দ্য জিউইশ এজেন্সি’ নামের একটি সংস্থা।
ইহুদিদের ইসরাইলে পুর্নবাসনের দায়িত্বে থাকা সংস্থাটি জানিয়েছে, অত্যন্ত গোপন ও স্পর্শকাতর অভিযানের মাধ্যমে এই ইহুদিদের ইসরাইলে নিয়ে আসা হয়।
ওই ১৯ জনের মধ্যে একজন ধর্মগুরুও আছেন। তিনি ইয়েমেন থেকে নিজের সঙ্গে ৫’শ বছর পুরোনো একটি তোরাহ (তাওরাত) ধর্মগ্রন্থও নিয়ে এসেছেন।
তবে মুসলিম অধ্যূষিত ইয়েমেন থেকে ইহুদিদের ইসরাইলে নিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। ১৯৪৮ এর প্রথম আরব-ইসরাইল যুদ্ধের পর থেকেই আরব রাষ্ট্রগুলো থেকে ইহুদিদের ইসরাইলে পুর্নবাসন করতে শুরু করে দ্য জিউইশ এজেন্সি। ‘অপারেশন ম্যাজিক কার্পেট’ নামের মিশনের মাধ্যমে এযাবৎ ৫১ হাজার ইয়েমেনি-ইহুদিকে পুর্নবাসিত করেছে ইসরাইল।
ইহুদিদের মধ্যে সবচেয়ে পুরোনো সম্প্রদায় বসবাস ছিলো ইয়েমেনে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ইহুদিদের ওপর হামলা বাড়তে থাকায় ইসরাইলে পাড়ি জমায় ২’শ জনেরও বেশি।






