অবশেষে ভক্তদের অপেক্ষার পালা শেষ হলো। এইচবিও ঘোষনা দিয়েছে, ‘গেম অব থ্রোনস’ এর ফাইনাল সিজন আসছে এপ্রিলে।
ফাইনাল সিজন রিলিজের তারিখ এখনও জানানো হয়নি। এইচবিও ড্রামা সিরিজ গেম অব থ্রোনস এর ফাইনাল সিজনে থাকছে ১ ঘণ্টাব্যাপী ৬টি এপিসোড।
ফাইনাল সিজন শেষে আসবে গেম অব থ্রোনস প্রিক্যুয়েল। অস্কারজয়ী অভিনেত্রী নাওমি ওয়াটস চুক্তিবদ্ধ হয়েছেন প্রিক্যুয়েলে। তবে তিনি কোন চরিত্রে অভিনয় করবেন তা জানানো হয়নি।
গেম অব থ্রোনস ধারাবাহিকটি ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ অবলম্বনে নির্মিত। হাজার বছর আগের বিভিন্ন ঘটনায় মোড়ানো ড্রামা সিরিজ গেম অব থ্রোনস। এর মূল লেখক জর্জ আর আর মার্টিন প্রিক্যুয়েলটির সহনির্মাতা। হাজার হাজার বছর আগের সিংহাসন দখলের রক্তারক্তি খেলা নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। হলিউড রিপোর্টার








