চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইলের ম্যাচে নায়ক ইমরুল

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১০:৫৪ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

জেঁকে বসা শীত কিছুক্ষণের জন্য টের পাওয়া যায়নি ক্রিস গেইলের তাণ্ডবে! বেশিক্ষণ অবশ্য উষ্ণ থাকেনি শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি। রাজশাহী রয়্যালসের বিপক্ষে ক্যারিবীয় ওপেনার টিকতে পেরেছেন মাত্র ১০ বল। ৩ ছক্কা ও এক চারে ২৩ রান করে কামরুল ইসলামের বলে ক্যাচ দেন উইকেটরক্ষকের গ্লাভসে।

গেইল সাজঘরে ফেরার পর তিনে নেমে ইমরুল কায়েস লড়েছেন শেষপর্যন্ত। ৪১ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে এনে দিয়েছেন ৭ উইকেটের বড় জয়।

রাজশাহী-১৬৬/৮ (২০ ওভার), চট্টগ্রাম-১৭০/৩ (১৮.৩ ওভার)

গেইলের ম্যাচে নায়ক হতে পারতেন তার ওপেনিং পার্টনার লেন্ডল সিমন্স। ৪৩ বলে ৫১ রান করে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে যান ডানহাতি ব্যাটসম্যান। ইমরুলের সঙ্গে তার দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৭৭ রান। ওই জুটিতেই দুটি পয়েন্ট হেলে পড়ে মাহমুদউল্লাহ রিয়াদের দলের দিকে। ইমরুলের ইনিংসে ছিল ৫টি ছক্কা, ৩টি চার।

৫ ম্যাচ পর চোট কাটিয়ে ফেরা মাহমুদউল্লাহ নেমে প্রথম বলেই হাঁকান বাউন্ডারি। বেশি আক্রমণাত্মক হতে গিয়ে বিলিয়ে আসেন উইকেট। ফরহাদ রেজার বলে বোল্ড হন ১০ রান করে। খেলেন ৬ বল। ইমরুল-ওয়ালটন মিলে পাড়ি দেন বাকি পথটুকু। ৯ বল আগেই তারা পৌঁছে যান ১৬৭ রানের লক্ষ্যে।

অসাধারণ জয়ে রাজশাহীকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে চট্টগ্রাম। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। শুরু থেকেই এক নম্বরে থাকা চট্টগ্রামকে এক ম্যাচ আগেই টপকে গিয়েছিল রাজশাহী। ডাবল লিগ পদ্ধতির আসরে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

Reneta

আগে চট্টগ্রামের দুই পেসার রুবেল হোসেন ও জিয়াউর রহমানের দুর্দান্ত বোলিংকে পাশ কাটিয়ে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে রাজশাহী।

দলীয় ১৬ রানে সাজঘরে ফেরেন দারুণ ফর্মে থাকা তরুণ ওপেনার আফিফ হোসেন ধ্রুব (৬)। রাজশাহীর অপর ওপেনার লিটন দাস দুবার জীবন পেয়ে তুলে নেন ফিফটি। মিডলঅর্ডারে আন্দ্রে রাসেল ও শেষদিকে ফরহাদ রেজা ছোট ছোট দুটি কার্যকরী ইনিংস খেলেন।

লিটন ৪৫ বল খেলে ৫ চার ও ২ ছয়ে ৫৬ রান করেন। রাসেল পাঁচে নেমে ১০ বলে এক চার আর ২ ছয়ে ২০ রান করে যান। ফরহাদ রেজা আটে নেমে ৮ বলে এক চার ও ২ ছয়ে ২১ রান করে অপরাজিত থাকেন। শোয়েব মালিক করেন ২৪ বলে ২৮ রান।

চট্টগ্রামের পেসার রুবেল হোসেন চার ওভারে ২০ রান খরচায় তিন উইকেট নিয়েছেন। জিয়াউর রহমান তিন ওভারে ১৮ রানে নিয়েছেন তিন উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস গেইলচট্টগ্রাম চ্যালেঞ্জার্সবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তীরের খুব কাছে প্রোটিয়া তরী ডুবিয়ে দিলো ইংল্যান্ড

পরবর্তী

ইন্দোরে সেই দাপুটে ভারত

পরবর্তী

ইন্দোরে সেই দাপুটে ভারত

ঢাবি শিক্ষার্থীর ধর্ষণ মামলা-সন্দেহভাজন গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থী ধর্ষণে ১ সন্দেহভাজন গ্রেপ্তার

সর্বশেষ

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT