চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহকর্মী জান্নাতী হত্যা: গৃহকর্ত্রীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৯ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ আহমদ খান বাহাদুর রোডের একটি বাসায় গৃহকর্মী জান্নাতীকে (১২) হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গৃহকর্ত্রী রোকসানা পারভিন।

শুক্রবার দুপুরে আদালতে রোকসানা পারভিন জবানবন্দি দেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Banglabid

ওসি বলেন, ‘রোকসানা পারভিন হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। তিনি মঙ্গলবার শিশুটিকে মারধর করেছেন। এসময় দেয়ালের সঙ্গে আঘাত পেয়ে শিশুটি অজ্ঞান হয়ে যায়। গৃহকর্ত্রীর মারধরের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে রোকসানা পারভিন স্বীকার করেছেন।’

রোকসানা পারভিনের ভাষ্য, ‘শিশুকে তিনি কয়েকবার চড় থাপ্পড় দেন, এতে শিশুটি দেয়াল ও মেঝেতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তিনি শিশু জান্নাতীকে বাথরুমে রেখে আসেন। এর ঘণ্টা খানেক পর বাথরুম থেকে জান্নাতীর মৃতদেহ বের করা হয়।’

বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার সকালে রোকসানা পারভিন আদালতে স্বীকারোক্তি দেওয়ার কথা জানান। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার আবেদন করেন। আদালত শুক্রবার দুপুরের পর তার স্বীকারোক্তি লিপিবদ্ধ করেন।

Reneta

গোপাল গণেশ বিশ্বাস বলেন, ‘আসামিকে রিমান্ডে নেওয়ার আগেই তিনি স্বীকারোক্তি দিতে রাজি হন। তার স্বীকারোক্তি দেওয়ার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই মামলায় অপর আসামি রোকসানা পারভিনের স্বামী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাইদ আহমেদ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

জান্নাতীর মৃত্যুর ঘটনায় গৃহকর্তা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমেদ ও তার স্ত্রী রোকসানা পারভীনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

নিহত শিশু গৃহকর্মী জান্নাতীর (১২) বাবা জানু মোল্লা বৃহস্পতিবার মোহাম্মদপুর থানায় মামলাটি করেন। জান্নাতীর বাড়ি বগুড়ার গাবতলী।

মামলা সূত্রে জানা যায়, জান্নাতী অসুস্থ এই খবর দিয়ে গত মঙ্গলবার ভোরে তার বাবাকে ঢাকায় ডেকে আনা হয়। তিনি ঢাকায় এসে দেখেন মেয়ে মৃত। সেই সময় তিনি মেয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান বলে তার দাবি।

সোহরাওয়ার্দী হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সেলিম রেজা বলেন, মেয়েটির শরীরের বিভিন্ন জায়গায় ভোঁতা কিছু দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে।

তিনি বলেন, অভ্যন্তরীণ রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মা আমি মরে যাচ্ছি, নিঃশ্বাস নিতে পারছি না’

পরবর্তী

পুনরায় সভাপতি মিশা, সাধারণ সম্পাদক জায়েদ

পরবর্তী

পুনরায় সভাপতি মিশা, সাধারণ সম্পাদক জায়েদ

তৈরী হলো না ইতিহাস

সর্বশেষ

চিকিৎসার আশায় ভারতে গিয়ে লাশ হয়ে ফিরল দুই বন্ধু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারি বৃষ্টির আভাস

আগস্ট ১৮, ২০২৬

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT