চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুহা থেকে রক্তে সংক্রমণ, মারা গেলেন থাই ফুটবলারদের উদ্ধারকারী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবলার-উদ্ধারকারীর মৃত্যু-গুহা

গত বছর থাইল্যান্ডের গুহা থেকে ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারকারী দলের এক সদস্য রক্তে সংক্রমণের শিকার হয়ে মারা গেছেন।

থাই নেভি সিলের পেটি অফিসার বেইরুত পাকবারা ওই সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন থাম লুয়াং গুহায় উদ্ধারকাজ চালানোর সময়। প্রায় দেড় বছর ধরে এই সংক্রমণে ভুগে মৃত্যু হলো তার।

নেভি সিল প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সংক্রমণ ধরা পড়ার পর থেকেই বেইরুত চিকিৎসাধীন ছিলেন। কিন্তু সম্প্রতি তার অবস্থা খুব বেশি খারাপ হয়ে যায় এবং শুক্রবার তিনি মারা যান।

ওই দিনই বেইরুতকে থাইল্যান্ডের সাতুন প্রদেশে তার নিজ এলাকায় সমাহিত করা হয় বলে জানিয়েছে স্ট্রেইটস টাইমস ও বিবিসি।

এর আগে উদ্ধার অভিযান পরিচালনার সময়ই সামান গুনান নামে আরেক উদ্ধারকারী মারা গিয়েছিলেন। থাই নেভি সিলের প্রাক্তন ডুবুরি সার্জেন্ট সামান গুহার ভেতরে আটকা পড়া ফুটবল দলের সদস্যদের এয়ার ট্যাংক সরবরাহ করতে গিয়েছিলেন। ফেরার পথে তার নিজের ট্যাংকেরই বাতাস ফুরিয়ে গেলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং কিছু সময় পরই মারা যান।থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবলার-উদ্ধারকারীর মৃত্যু-গুহা

২০১৮ সালের ২৩ জুন থাইল্যান্ডের চিয়াং রাই শহরের ন্যাশনাল পার্ক লাগোয়া জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকার থাম লুয়াং নাং নন গুহায় আটকা পড়ে ১২ কিশোর ফুটবলার আর তাদের ২৫ বছর বয়সী কোচের দলটি। প্রায় তিন সপ্তাহের চেষ্টার পর অবশেষে গত বছরের ১১ জুলাই শেষ কিশোরটিকেও অতিরিক্ত বৃষ্টিতে হওয়া বন্যার পানিতে ডুবে যাওয়া গুহা থেকে উদ্ধার করে আনতে সফল হয় রয়্যাল থাই নেভি সিলের দলটি।

Reneta

গুহাটি চলতি বছর আবারও পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গুহাগুহা থেকে উদ্ধারগুহায় আটকথাইল্যান্ডথাইল্যান্ড-কিশোর নিখোঁজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT