অন্যান্য

গুলিস্তানে র‌্যাবের অভিযানে আটক ৯

গুলিস্তানে র‌্যাবের অভিযানে আটক ৯

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাইরেটেড সিডি ডিভিডিসহ ৯ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সিডিসহ তাদের আটক করা হয়।

বুধবার র‌্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গুলিস্তানে অভিযান চালায় র‌্যাব-৩ এর একটি দল। এ সময় পাইরেসির হোতা সাগর ওরফে জনি চৌকিদার, ইউনি হারবালের মালিক হাকিমসহ ৯ জনকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে ২৫ হাজার পাইরেটেড সিডি-ডিভিডি, দু’টি বিদেশি পিস্তল ও ইয়াবাসহ পাইরেসির বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

বিষয়:ভিডিও পাইরেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…