বাংলাদেশ

রাজধানীর গুলিস্তানে পাতাল মার্কেটে আগুন

রাজধানীর গুলিস্তানে পাতাল মার্কেটে আগুন

রাজধানীর গুলিস্তানে পাতাল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে এই মার্কেটে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার আতাউর রহমান।

চ্যানেল আই অনলাইনকে তিনি জানান: এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়:গুলিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…