চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশান হামলা: ৫ জঙ্গির ভিসেরা সংরক্ষণে আদালতের চিঠি

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
৪:৪৯ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গী হামলার ঘটনায় দেশী-বিদেশী ২০ নাগরিকের ডিএনএ ছাড়াও সন্দেহজনক একজন ও পাঁচ জঙ্গির ডিএনএ ও ভিসেরা নমুনা সংগ্রহ করেছে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ।

হামলাকারী জঙ্গিদের ভিসেরা নমুনা সংরক্ষণে আদালতের লিখিত নির্দেশের পর ঢাকা মেডিকেল কলেজ এ তথ্য জানায়। হামলার সময় জঙ্গিরা কোন ধরণের উত্তেজক ড্রাগ নিয়েছিলো কি না তা জানতে জঙ্গিদের ভিসেরা নমুনা সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় হামলার ঘটনায় জঙ্গিরা ২০ জন নিরস্ত্র মানুষকে নৃশংস ভাবে হত্যা করে। এদের মধ্যে সতের জন বিদেশী এবং তিন জন বাংলাদেশী নাগরিক।

Banglabid

২ জুলাই ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের চার জন চিকিৎসক ঢাকা সিএমএইচ’ গিয়ে ওই ২০ জনের লাশের ময়না তদন্ত করেন। নিহতদের শরীরে গুলি, কুপিয়ে আঘাত ছাড়াও ধাতব ভারী কিছুর আঘাতের ধরন এবং মৃত্যুর সময় সম্ভাব্য সময় চিহ্নিত করে ময়নাতদন্তকারী চিকিৎসক দল।

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার সোহেল মাহমুদ বলেন, আমি সাত জনের মাথায় গুলির আঘাত পেয়েছি, সাত জনের মাথা থেকে আটটি গুলি উদ্ধার করেছি। এছাড়া বাকি সবাইকে কুপিয়ে মারা হয়েছে। আর কিছু কিছু বডি ছিল যাতে কোপানোরও দাগ ছিল, পাশাপাশি গুলিও পাওয়া গেছে।

মাত্র পাঁচ জন জঙ্গি ২০ জন মানুষকে নৃশংস ভাবে হত্যার নমুনা দেখে বিস্মিত ময়না তদন্তকারী চিকিৎসক দল। তখনই প্রশ্ন উঠে, ঘটনার আগে জঙ্গিরা শক্তিবর্ধক বা স্ট্রেরয়েড জাতীয় কোন ড্রাগ নিয়েছিলো কি না। তাই চিকিৎসকরা, জঙ্গিদের ভিসেরার জন্য রক্ত, কিডনি, লিভার, স্টোমাক সংরক্ষণ করেন।

Reneta

যদিও বুধবার ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট’র আবেদনের প্রেক্ষিতে আদালত ফরেনসিক বিভাগকে ওইসব ভিসেরা সংরক্ষণের নির্দেশ দেয়।

ডাক্তার সোহেল মাহমুদ আরও বলেন, জঙ্গিদের ভিসেরার একটা রিপোর্ট পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কাছে রয়েছে। তবে এগুলো যদি কাজে না লাগে তবে পুনরায় ডেডবডি থেকে নমুনা সংগ্রহ করা হবে।

 ময়না তদন্তকারী ওই চিকিৎসক দল ১৭ বিদেশীর ডিএনএ সংগ্রহ করে।

একই সঙ্গে ৩ জন বাংলাদেশীসহ সাত বিদেশী নারীর শরীরের অন্যান্য আলামত সংরক্ষণ করে পরীক্ষার জন্য মহাখালীতে পাঠিয়েছে। আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ভাবে ময়নাতদন্তের রিপোর্ট সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘প্লট বাতিলের পর আরো বড় কাজ বাকি আছে’

পরবর্তী

‘আশার চেয়ে বেশি পেয়েছি’

পরবর্তী

‘আশার চেয়ে বেশি পেয়েছি’

‘কোমলমতি বালকদের উত্তেজিত করা হচ্ছে’

সর্বশেষ

শিরোপা জিতে ফ্লিক বললেন, বার্সার একজন ‘৯’ দরকার

আগস্ট ২০, ২০২৬

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT