চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশানে গুলিবিদ্ধ হয়ে বিদেশী নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

রাজধানীর গুলশান-২ এ সোমবার সন্ধ্যায় জগিং করার সময় দুর্বৃত্তদের গুলিতে এক বিদেশী নাগরিক নিহত হয়েছেন। তার নাম ট্যাভেলা সিজার। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের ৯০ নম্বর সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

তবে পুলিশ প্রথমে তাকে অামেরিকার নাগরিক উল্লেখ করলেও পরে ইতালির নাগরিক বলে জানিয়েছে।

নিরাপত্তার শঙ্কায় থাকা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তা বিভাগের প্রতিনিধিরা বাংলাদেশে থাকা অবস্থায়ই এ ঘটনা ঘটলো।

এর আগে ২০১২ সালের ৬ মার্চ রাজধানী সবচেয়ে সুরক্ষিত এলাকা বলে পরিচিত কূটনীতিক পাড়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলি। তাকেও জগিং করার সময় গুলি করা হয়েছিলো। তিনি ছিলেন সৌদি দূতাবাসের দ্বিতীয় সচিব। থাকতেন গুলশানের কূটনীতিক পাড়ায়।

বিদেশী নাগরিক গুলিবিদ্ধ হয়েছে এমন সংবাদ শুনেই পুলিশের শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সেখানে ছুটে যান। পুরো এলাকা ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। এরপর তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম।

Reneta

তিনি জানান, নিহত ব্যক্তির কাছে গুলশানের আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের একটি পরিচয়পত্র পাওয়া গেছে।

তবে তিনি নেদারল্যান্ডস উন্নয়ন সহযোগী সংস্থার শীর্ষ কর্মকর্তা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তার পেছন পেছন থাকা দুইজন তাকে তিন রাউন্ড গুলি করে কাছেই অপেক্ষমান একটি মোটরবাইকে চলে যায়। তাদের মতে, এটা ছিনতাইয়ের কোনো ঘটনা না বলে মনে হয় কারণ তারা নিহতের কাছ থেকে কিছু নেয়নি আর কাছেই তৃতীয় একজন মোটর সাইকেলে অপেক্ষা করছিলো।

টি-শার্ট আর থ্রি কোয়ার্টার প্যান্ট পরা ব্যক্তিটির কাছে মূল্যবান কিছু ছিলো না বলেও মনে করছেন তারা।

গত ফেব্রুয়ারিতে বইমেলা থেকে ফেরার পথে দুর্বৃত্তদের চাপাতির কোপে নিহত হন ব্লগার ও লেখক অভিজিৎ রায়। তিনিও ছিলেন অামেরিকা নাগরিক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গুলিবিদ্ধ হয়ে বিদেশী নিহতবিদেশী নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠ পর্যায় থেকে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ৫০ শতাংশ বেড়েছে

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেত্রকোনায় ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা: গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক ৩ দিনের রিমান্ডে

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

উন্নয়ন অগ্রযাত্রায় শিক্ষা খাত সবচেয়ে গুরুত্বপূর্ণ: দেবপ্রিয় ভট্টাচার্য

মে ৭, ২০২৬

সেমিতে বিদায়, হ্যান্ডবলের নিয়ম নিয়ে প্রশ্ন বায়ার্ন কোচের

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT