চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশানের বাসায় সাফাতকে পায়নি পুলিশ

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৩:১৯ অপরাহ্ণ ০৯, মে ২০১৭
অপরাধ
A A

রাজধানীর বনানী এলাকায় দুই তরুণীর দায়ের করা ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের গুলশানের বাসায় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তাদের ধারণা, সে পালিয়ে অন্য কোথাও অবস্থান করছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাফাতের গুলশান-২ এর ৬২ নম্বর রোডের ২ নম্বর বাসায় পুলিশ প্রবেশ করে। সাফাত আহমেদ আপন জুয়েলার্সের মালিক দিলদার আহেমেদের ছেলে।

বনানী থানার পরিদর্শক আব্দুল মতিন গণমাধ্যমকে জানান, মামলার সব আসামির বাসায় অভিযান চালানো হচ্ছে। সকালে সাফাতের বাসায়ও অভিযান চালানো হয়েছে। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। সে কোথাও পালিয়ে থাকতে পারে।

এ বিষয়ে ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) উপ-কমিশনার (ডিসি, উত্তর) শেখ নাজমুল আলম বলেন, ওই আসমীদের গ্রেফতার করতে ডিবির কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের ক্রাইম টিমের পাশাপাশি আমরাও কাজ করছি।

পুলিশ জানিয়েছে আসামিরা যতই শক্তিশালী হোক না কেন, যত বড় মাপেরই হোক না কেন, তাদের গ্রেফতার করা হবে। ইতিমধ্যে তাদের শনাক্ত করাও  হয়েছে।

গত ২৮ মার্চ রাতে বার্থডে পার্টির নাম করে দুই তরুণীকে বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ডেকে নেওয়া হয়। এরপর তাদের পূর্বপরিচিত সাফাত ও নাঈম হোটেলের একটি কক্ষে রাতভর তাদের আটকে রেখে মারধর করে এবং হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে।

Reneta

অভিযুক্ত দু্ই  তরুণের সঙ্গে তাদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ও গাড়িচালকও ছিল। তাদের একজন ঘটনাটি ভিডিও করে রাখে। এরপর ওই দুই তরুণী পরিবারের মাধ্যমে ঘটনাটি পুলিশকে জানান। প্রথমে পুলিশ মামলা নিতে না চাইলেও গত শনিবার বনানী থানা পুলিশ মামলা নিতে বাধ্য হয়।

মামলার পর দুই তরুণীকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়। এরপর রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ফরেনসিক পরীক্ষা করা হয়। এ ব্যাপারে চিকিৎসকদের ৫ সদস্যের একটি তদন্ত টিমও গঠন করা হয়।

এ ঘটনায় আগামী ২৯ মে আদালত ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT