চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুরুর প্রশ্নের কোনো উত্তর জানা নেই ‘শিষ্য’ গার্দিওলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচ শেষে একজন আরেকজনকে বেশ সময় নিয়ে আলিঙ্গন করলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা ও লিডস ইউনাইটেড কোচ মার্সেলো বিয়েলসা।

একে অন্যের প্রতি যে ভীষণ শ্রদ্ধা সেটা তখনই টের পাওয়া গেলো। সেসময়ই গার্দিওলাকে একটা প্রশ্ন করেছিলেন আর্জেন্টিনাতে ‘এল লোকো’ বা পাগলখ্যাত কোচ বিয়েলসা, যার উত্তরটা দিতে না পেরে বিব্রত বোধ করেছেন ফুটবল ট্যাকটিক্সে মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত স্প্যানিশ কোচ।

শনিবার রাতে লিডসের মাঠে খেলতে গিয়ে রাহিম স্টার্লিংয়ের ১৭ মিনিটের গোলে এগিয়ে ছিলো গার্দিওলার ম্যানসিটি। তবে নিজের মাঠে পয়েন্ট খোয়াতে হয়নি বিয়েলসার লিডসকেও। দ্বিতীয়ার্ধে রদ্রিগোর গোলে ঠিকই নিজেদের নামের এক পয়েন্ট যোগ করেছে বিয়েলসার হাত ধরে ১৬ বছর পর প্রিমিয়ার লিগে উঠে আসা দলটি।

যখন বার্সেলোনার দায়িত্ব ছিলেন তখন সবার আগে বিয়েলসার কাছেই ছুটে গিয়েছিলেন এই কাতালোনিয়ান। আহরণ করেছিলেন ফুটবল বিষয়ে অসংখ্য অজানা জ্ঞান। কোচিং বিষয়ে তাকে পরিপক্ক করার কাজটা যে বিয়েলসার হাত ধরেই হয়েছিল সেটা বলতে কখনোই দ্বিধা করেন না সাবেক বার্সা ও বায়ার্ন কোচ। কোচিংয়ে তাই বর্ষীয়ান আর্জেন্টাইনকে নিজের গুরু মানেন পেপ।

ম্যাচ শেষ হতেই স্বাগতিক কোচের দিকে কর্মদন করতে এগিয়ে যান গার্দিওলা। শিষ্যের সঙ্গে আগ্রহ নিয়েই হাত মিলিয়েছেন লিডস কোচ। এসময় গার্দিওলাকে উদ্দেশ্য করে কিছু বলতেও দেখা যায়ে তাকে। পরে ম্যাচ শেষে ম্যানসিটি কোচই জানিয়েছেন যে তাকে কী বলেছেন তার গুরু।

‘আমাকে তিনি জিজ্ঞেস করলেন, ম্যাচ নিয়ে তোমার মতামত কি? আমি বললাম এক সেকেন্ডের মধ্যে আমার পক্ষে ম্যাচ বিশ্লেষণ করা সম্ভব না।’

Reneta

‘সম্ভবত তিনি আমার চেয়ে বেশি চতুর, আমি ততটা না। ম্যাচ নিয়ে বিশ্লেষণ করতে আমার সময় লাগে। তবে আমি বলবো খেলাটা ভালো হয়েছে, ন্যায্য খেলা হয়েছে। ফলাফল যা হওয়ার তাই হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেপ গার্দিওলা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT