চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুরুত্বপূর্ণ আফগান শহর মাজার ই শরীফ অবরুদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১০ পূর্বাহ্ণ ১২, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আফগানিস্তানের আরেক প্রাদেশিক রাজধানী উত্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর মাজার ই শরীফ অবরুদ্ধ করেছে তালেবানরা। সেখানে ‘অসহায়’ হয়ে পড়া সরকারি বাহিনীর সঙ্গে দেখা করেছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

মাজার ই শরীফের নিয়ন্ত্রণ হারানো কাবুল সরকারের জন্য হবে বড় বিপর্যয়। কেননা এই শহরের নিয়ন্ত্রণের উপর নির্ভর করে তালেবান বিরোধী মিলিশিয়াদের ঘাঁটি হিসেবে পরিচিত পুরো উত্তরাঞ্চল দখলে নেওয়ার বিষয়টি।

প্রেসিডেন্ট আশরাফ ঘানি মাজার ই শরীফে গিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিত্ব আতা মোহাম্মদ নূর এবং বিখ্যাত যোদ্ধা আব্দুর রশিদ দস্তুমের সাথেও শহরের প্রতিরক্ষা নিয়ে আলোচনা করেছেন। কারণ জঙ্গিগোষ্ঠী তালেবানরা শহরের উপকণ্ঠে এসে পড়েছে।

এরই মধ্যে দেশটির চারভাগের একভাগের বেশি অংশ দখলে নিয়েছে তালেবানরা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, তালেবান যোদ্ধারা কাবুল দখলে নিতে পারে ৯০ দিনের মধ্যে।

তবে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল আব্দুল সাত্তার মিরজাকাওয়াল জানিয়েছেন, তালেবানদের রুখতে তিন ধাপের বিস্তৃত পরিকল্পনায় স্থানীয় দলগুলোকে তৈরি করা হচ্ছে। তাদের হাতে অস্ত্রও দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আফগান সেনারা বড় শহর, সীমান্ত ও হাইওয়ে নিরাপদ করার চেষ্টা করছে।

Reneta

তালেবানরা এরইমধ্যে আফগানিস্তানের গ্রামাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল দখল করেছে। ২০ বছর উপস্থিতির পর মার্কিন নেতৃত্বাধীন বিদেশী বাহিনীর চূড়ান্ত প্রত্যাহারের ঘোষণার পরই মে মাসে সেখানে ধারাবাহিক আক্রমণ শুরু করে তালেবানরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানআশরাফ ঘানিতালেবান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বেসামরিক পারমাণবিক চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

জুলাই ২২, ২০২৬

ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আশ্বাস পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক

জুলাই ২২, ২০২৬

রেফারিং অন্যায্য ছিল না, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে: স্কালোনি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: খনিজ সম্পদ মন্ত্রণালয়

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT